আইপিএল ২০২৬-এ মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি সংঘর্ষ ঘিরে উত্তেজনা তুঙ্গে (SRH vs DC)। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচে নজর কাড়ছে এক বিশেষ লড়াই —কেএল রাহুল বনাম SRH-এর তরুণ পেস আক্রমণ।
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান ইতিমধ্যেই এই ম্যাচকে সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে চিহ্নিত করেছেন (SRH vs DC)। তাঁর মতে, দুর্দান্ত ফর্মে থাকা রাহুলকে আটকানো সহজ হবে না কিছুতেই। পাঁচ ম্যাচে ১৬৮ রান করে তিনি এখন দিল্লির ব্যাটিং স্তম্ভ। সাম্প্রতিক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতরান তাঁর আত্মবিশ্বাসকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
পাঠানের বিশ্লেষণ অনুযায়ী, SRH-এর তরুণ পেসার প্রফুল হিঙ্গেকে লাইন ও লেংথে বৈচিত্র আনতেই হবে। আগের ম্যাচে সঞ্জু স্যামসনের বিরুদ্ধে তাঁর শর্ট বলের উপর অতিরিক্ত নির্ভরতা দলের জন্য বিপদ ডেকে এনেছিল। (SRH vs DC) আজকের ম্যাচে রাহুলের মতো ক্লাস ব্যাটারের বিরুদ্ধে একই কৌশল কাজে নাও আসতে পারে। বরং নতুন বলে ফুল লেংথে আক্রমণ করে তাঁকে শুরুতেই চাপে ফেলা প্রয়োজন—এটাই পাঠানের পরামর্শ।
অন্যদিকে, আরেক তরুণ পেসার সাকিব হুসেন ইতিমধ্যেই নিজের দক্ষতা দেখিয়ে দিয়েছেন। মাত্র দুই ম্যাচে পাঁচ উইকেট, সঙ্গে ইকোনমি ৭—এই পরিসংখ্যানই তাঁর প্রভাব বোঝাতে যথেষ্ট। বিশেষ করে তাঁর স্লোয়ার ডেলিভারি ও গতি পরিবর্তনের দক্ষতা ব্যাটারদের বিভ্রান্ত করতে পারে। ডেভিড মিলারের মতো আগ্রাসী পাওয়ার হিটারদের বিপক্ষে এই বৈচিত্র্য ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
(SRH vs DC)পয়েন্ট টেবলের দিকে তাকালেও বোঝা যায়, এই ম্যাচের গুরুত্ব কতটা। পয়েন্ট টেবলেও দুই দল প্রায় সমান তালে এগোচ্ছে। ছ’ম্যাচে তিনটে জিতে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে SRH। অন্যদিকে পাঁচ ম্যাচে তিনটি জিতে সমান ৬ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে পঞ্চম স্থানে দিল্লি। ফলে এই ম্যাচ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ থাকবে দু’দলের সামনেই।
সব মিলিয়ে, ব্যাট বনাম বলের এই লড়াই শুধু ম্যাচের ফল নয়, পয়েন্ট টেবলের সমীকরণও বদলে দিতে পারে। এই ম্যাচ একদিকে যেমন অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই, অন্যদিকে কৌশল বনাম প্রতিভার সংঘর্ষ। এখন দেখার, আসন্ন ম্যাচে অভিজ্ঞ রাহুলের ব্যাট জ্বলে ওঠে, নাকি তরুণ পেসারদের পরিকল্পনাই শেষ পর্যন্ত বাজিমাত করে।
Yusuf Pathan: বাঁশ দিয়ে মারধর, গ্রেফতার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর সহ তিন: SRH vs DC: কেএল রাহুলকে থামানোর অস্ত্র কী? SRH-কে টিপস ইরফান পাঠানের











