রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Pm Modi: ‘গণতন্ত্রে হিংসার জায়গা নেই’, বন্ধু ট্রাম্পের উপর হামলায় উদ্বেগ মোদীর

---Advertisement---

হোয়াইট হাউসের নৈশভোজে হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদrর বার্তা, গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই।

রবিবার সকালে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ওয়াশিংটনের হোটেলে শনিবারের ঘটনার পরে আমেরিকার প্রেসিডেন্ট, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ হোয়াইট হাউসের অন্য কর্তারা সুরক্ষিত রয়েছেন জেনে স্বস্তি পেলাম। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। দ্ব্যর্থহীন ভাবে এর নিন্দা করি।” ওই রাতে বার্ষিক নৈশভোজের জন্য একত্রিত হয়েছিলেন হোয়াইট হাউসের পদস্থ কর্তারা। আচমকা সেখানে এক যুবক বন্দুক নিয়ে হামলা চালায়। হামলাকারীকে পাকড়াও করা হয়েছে।

ওয়াশিংটন ডিসির একটি হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাটি ঘটেছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, ট্রাম্প যখন ওই হোটেলে অবস্থান করছিলেন, তখনই সেখানে একটি গোলমাল দেখা দেয়, যা বড়সড় বিপদের ইঙ্গিত দিচ্ছিল। তবে মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসাধারণ তৎপরতা ও দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি আর হাতের বাইরে যেতে পারেনি। তাঁরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনেন এবং প্রেসিডেন্ট সহ অন্যদের সুরক্ষা নিশ্চিত করেন।

এই ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi) যে বিশেষ বার্তা দিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদীর এই স্বস্তি প্রকাশ এবং হিংসার বিরুদ্ধে কড়া বার্তা শুধুমাত্র একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়; বরং এটি ভারত ও আমেরিকার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একবার বিশ্বমঞ্চে প্রমাণ করল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment