---Advertisement---
lifezone nursing home

Kolkata Weather Update: ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, কতদিন চলবে এরকম আবহাওয়া?

May 1, 2026 8:00 AM
kolkata weather update
---Advertisement---

মে মাসের শুরুতেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও জোরদার হতে চলেছে (Kolkata Weather Update)। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সন্ধ্যা নামলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে, এর বাইরে থাকছে না কলকাতাও। ফলে ভরা বৈশাখেও তাপমাত্রা নেমে এসেছে ৩০ ডিগ্রির নিচে, যা অনেকটাই স্বস্তি দিচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওডিশা পর্যন্ত বিস্তৃত ট্রফ লাইনের প্রভাবে রাজ্যে অনুকূল আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে আগামী কয়েকদিন জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

১ মে থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

মে মাসের শুরুতেই হাওড়া-শিয়ালদা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন

২ ও ৩ মে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়ের গতি ৫০–৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

৪ মে রাজ্যের অধিকাংশ জেলায় বিস্তৃত বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই বর্ধমান জেলায় ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকতে পারে।

৫ মে পর্যন্ত এই পরিস্থিতি প্রায় একই থাকবে। ৬ মে থেকে বৃষ্টি কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গের পূর্বাভাস

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। ১ মে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭–২০ সেমি) সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

২ ও ৩ মে-তেও ভারী বৃষ্টি চলবে, সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

৪ ও ৫ মে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রঝড় চলতে পারে। ৬ মে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে, যদিও সমতলের জেলাগুলিতে তুলনামূলক কমবে বৃষ্টির পরিমাণ।

সব মিলিয়ে, গরমের দাপট কিছুটা কমলেও ঝড়-বৃষ্টির কারণে রাজ্যজুড়ে আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে আগামী কয়েকদিন।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment