---Advertisement---
lifezone nursing home

Bargi Dam Tragedy: “চোখের সামনে মা ডুবে গেল…”, বর্গি বাঁধের মৃত্যুকূপ থেকে ফিরে অভিজ্ঞতা শেয়ার কিশোরীর

May 1, 2026 5:25 PM
Bargi Dam Tragedy
---Advertisement---

মধ্যপ্রদেশের জবলপুরে বর্গি বাঁধের ভয়াবহ ক্রুজ বোট (Bargi Dam Tragedy) দুর্ঘটনার পর উঠে আসছে একের পর এক হৃদয়বিদারক কাহিনি। আনন্দভ্রমণে বেরিয়ে মুহূর্তের মধ্যে মৃত্যুকূপে পরিণত হয় নর্মদা নদীর উপর বর্গি বাঁধের জলাধারের সেই ক্রুজ। এখনও নিখোঁজ একাধিক যাত্রী। মৃতের সংখ্যা ৯।

দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা এক কিশোরীর কাঁপা গলায় বলা কথাই যেন গোটা ঘটনার বিভীষিকা তুলে ধরছে। সে জানায়, “হঠাৎ করে বোটের মধ্যে জল ঢুকতে শুরু করে। সবাই চিৎকার করছিল। আমি নিজের চোখে দেখলাম আমার মা জলে তলিয়ে গেলেন। ভাইও হারিয়ে গেল। কোনও কিছু বুঝে ওঠার আগেই চারদিকে শুধু আতঙ্ক আর কান্না।”

জবলপুরের বাসিন্দা সৈয়দ রিয়াজ হুসেনও এখনও খুঁজে বেড়াচ্ছেন তাঁর স্ত্রী, নাতি এবং শ্যালিকাকে। প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও তাঁদের কোনও খোঁজ মেলেনি। ভেঙে পড়া গলায় তিনি বলেন, “আমরা সবাই একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম। কে জানত এটাই শেষ সফর হয়ে যাবে!”

Madhya Pradesh Cruise Boat Tragedy: ঝড়ের দাপটে উল্টে গেল ক্রুজ, মধ্যপ্রদেশের মৃত ৯: Bargi Dam Tragedy: “চোখের সামনে মা ডুবে গেল…”, বর্গি বাঁধের মৃত্যুকূপ থেকে ফিরে অভিজ্ঞতা শেয়ার কিশোরীর

(Bargi Dam Tragedy) প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে থেকেই নর্মদা নদীর উপর প্রবল ঝড়ো হাওয়া বইছিল। জল ক্রমশ উত্তাল হয়ে ওঠায় যাত্রীরা নৌকার চালককে বারবার তীরে ফেরার অনুরোধ করেন। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই ক্রুজটি মাঝনদীর দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ ঢেউয়ের ধাক্কায় সেটি উল্টে যায়।

উদ্ধারকারীদের বক্তব্য, দুর্ঘটনার পর অনেক যাত্রী জলে ডুবে যেতে থাকেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা দড়ির সাহায্যে লাইফ জ্যাকেট পরা কিছু মানুষকে উদ্ধার করেন। উদ্ধার অভিযানের সময় মা ও ছেলের দেহ একসঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে, যা আরও হৃদয়বিদারক করে তুলেছে গোটা ঘটনাকে।(Bargi Dam Tragedy)

মধ্যপ্রদেশের পর্যটন মন্ত্রী ধর্মেন্দ্র ভাব সিং লোধি জানিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। বর্তমানে সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। জবলপুরের ডিআইজি অতুল সিং জানিয়েছেন, কম দৃশ্যমানতার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে এবং এখনও কিছু দেহ বোটের ভিতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। তবে ক্ষতিপূরণে কি আর ফিরে আসবে হারিয়ে যাওয়া প্রিয়জনেরা?

Lionel Messi: ‘পাশে আছি’ — ক্লাব কিনেই আবেগঘন বার্তা মেসির! নতুন শুরু কর্নেলার: Bargi Dam Tragedy: “চোখের সামনে মা ডুবে গেল…”, বর্গি বাঁধের মৃত্যুকূপ থেকে ফিরে অভিজ্ঞতা শেয়ার কিশোরীর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment