---Advertisement---
lifezone nursing home

Bengal Pro T20 League: রাজ্যে পালাবদল হতেই ক্রীড়াক্ষেত্রে পরিবর্তন, দল তুলে নিল ডায়মন্ড হারবার

May 9, 2026 9:30 PM
Bengal Pro T20
---Advertisement---

সরকারে পালাবদল হতেই আসন্ন Bengal Pro T20 League থেকে সরে দাঁড়ালো ‘হারবার ডায়মন্ডস’ দল। টুর্নামেন্ট শুরুর আগেই বড় সমস্যার মুখে পড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB। আগামিকাল, রবিবার এই টি-টোয়েন্টি লিগের খেলোয়াড়দের নিলাম হওয়ার কথা। তবে তার ঠিক একদিন আগেই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিল ‘হারবার ডায়মন্ডস’। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাপে পড়ে গিয়েছে CAB কর্তৃপক্ষ।

সূত্রের খবর, Bengal Pro T20 লিগে একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ধরে রাখতে CAB-কে প্রায় ৩ কোটি টাকা দিতে হয়। কিন্তু এই বছর সেই আর্থিক দায়ভার বহন করতে পারছে না ‘হারবার ডায়মন্ডস’। আর সেই কারণেই শেষ মুহূর্তে দল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই দলের মালিকানা ছিল ‘GD Sports’ নামক একটি সংস্থার হাতে। বর্তমানে সেই সংস্থার কর্ণধার বালি পাচার কাণ্ডে জড়িত হওয়ায় ইডির নজরদারিতে রয়েছেন। ফলে একদিকে ইডি হানা আর অন্যদিকে দলের এই বিপুল পরিমাণ অর্থভার বহন করতে পারেনি ওই সংস্থা। তার জন্যই তড়িঘড়ি আসন্ন Bengal Pro T20 লিগে ‘হারবার ডায়মন্ডস’ যে খেলবে না সেকথা CAB-কে জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

FC Goa vs Mohun Bagan SG: গোয়ায় হোঁচট মোহনবাগানের, ড্র করে দুই পয়েন্ট খোয়াল সবুজ-মেরুন

প্রসঙ্গত, CAB পরিচালিত এই টি-টোয়েন্টি লিগ গত দু’বছর ধরে আয়োজন করা হচ্ছে। তবে মাঠে দর্শকদের তেমন উৎসাহ দেখা যায়নি। তাই এই বছর আরও বড় করেই টুর্নামেন্ট আয়োজন উদ্যোগী হয়েছেন CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেই পরিকল্পনা অনুযায়ী এবারের লিগে মিট ৯টি দল নিয়ে প্রতিযোগিতা আয়োজনের কথা ছিল। নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ‘পুরুলিয়া নোভাস রয়্যালস’-কে। কিন্তু শেষ মুহূর্তে ‘হারবার ডায়মন্ডস’ সরে দাঁড়ানোয় ফের ৮ দল নিয়েই লিগ আয়োজন করতে হবে CAB-কে। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment