---Advertisement---
lifezone nursing home

Tollywood Corruption: টলিউডে ‘দাদাগিরি’ নয়, শায়েস্তা করতে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর

May 14, 2026 3:26 PM
Tollywood Corruption
---Advertisement---

টলিউডকে ‘আবর্জনামুক্ত’ করাই এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অন্যতম বড় লক্ষ্য। আর সেই কাজ তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কখনও শুটিং বন্ধ হওয়া, কখনও ফেডারেশনের চাপের কারণে কোনও ছবির মুক্তি আটকে যাওয়া, আবার কখনও নির্দিষ্ট অভিনেতাদের বয়কট— গত কয়েক বছরে টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক বিতর্ক সামনে এসেছে। আর প্রায় প্রতিবারই অভিযোগ উঠেছে ফেডারেশনের বিরুদ্ধে।

ইন্ডাস্ট্রির একাংশের শিল্পীরা আবার সরাসরি আঙুল তুলেছেন ‘বিশ্বাস ব্রাদার্স’-এর দিকে। এই পরিস্থিতিতে টলিউডের অন্দরের অরাজকতা ও দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চাইছে বাংলার নতুন সরকার। (Tollywood Corruption)

তৃণমূলের আমলে অভিনয়ের সঙ্গে যুক্ত নন এমন বহু মানুষই হয়ে উঠে ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির ‘মুকুটহীন সম্রাট’। এর ফলে ইন্ডাস্ট্রির অন্তরে দুর্নীতির শিকড় অনেক গভীরে প্রবেশ করেছিল। বেশ কিছু বছর ধরেই নির্দিষ্ট অভিনেতাদের বয়কট করা বা শ্যুটিংয়ে যথাযথ নিরাপত্তা না থাকার মতো একাধিক অব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী সকলকেই।

টলিউডের এই দুর্নীতি ও বিশৃঙ্খলা রুখতেই বুধবার নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়। পাপিয়া অধিকারীরও থাকার কথা থাকলেও, বিধানসভায় অন্য কাজ থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

Mamata Banerjee: শুনতে হলো চোর স্লোগান, ভোট পরবর্তী অশান্তি মামলায় হাইকোর্টে সওয়াল মমতার

বৈঠকের পর বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “কিছু অশুভ শক্তি রয়েছে যারা সংস্কৃতিজগতে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আগেও তারা এমন পরিবেশ তৈরি করেছে, যা সিনেমা ও সংস্কৃতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এখনও তারা ভুল বার্তা ছড়াচ্ছে, লুঠপাটের চেষ্টা করছে এবং সংস্কৃতির পরিবেশ নষ্ট করতে চাইছে। এই পরিস্থিতি বদলাতে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।” (Tollywood Corruption)

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে সংস্কৃতি দফতরের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও সচিবদের সঙ্গে দ্রুত বৈঠক করা হয় এবং দ্রুত অরাজকতা বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “কোনও মূল্যেই দাদাগিরি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না।”


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Tollywood Corruption: টলিউডে ‘দাদাগিরি’ নয়, শায়েস্তা করতে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর”

Leave a Comment