---Advertisement---
lifezone nursing home

Alia Bhatt: কানে রেড কার্পেট লুকে ট্রোলড আলিয়া, সমালোচককে যোগ্য জবাব রণবীর পত্নীর

May 15, 2026 1:50 PM
Alia Bhatt
---Advertisement---

বলিউডের সুন্দরীরা বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করবে এটি গর্বের বিষয়। কিন্তু সেই কাজ করতে গিয়েই অনেক সময় নানান সমালোচনার মুখে পড়তে হয় বলি তারকাদের। সম্প্রতি আলিয়া ভাট (Alia Bhatt) হাজির হয়েছিলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব Cannes Film Festival-এ। আর সেখানেই রেড কার্পেটে তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয় জোর চর্চা। তাঁর রেড কার্পেট লুককে কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, আবার কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে আলিয়াকে নিয়ে শুরু হয় ট্রোলিং। অনেক নেটিজেনের দাবি ছিল, বিদেশি ফটোগ্রাফাররা নাকি আলিয়াকে বিশেষ গুরুত্বই দেননি। কিন্তু সেই ট্রোলেরই ঠান্ডা মাথায় স্মার্টভাবে জবাব দিলেন অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত আলিয়ার (Alia Bhatt) একটি ইনস্টাগ্রাম রিল পোস্ট ঘিরে। কানে তাঁর আইভরি সিল্ক শাড়ি এবং পিচ গাউনের লুক নিয়ে তৈরি সেই ভিডিয়োতে এক নেটিজেন মন্তব্য করেন, “খুবই দুঃখের বিষয়, কেউ তোমাকে লক্ষ্যই করেনি।” সেই মন্তব্যের জবাবে আলিয়া লেখেন, “দুঃখ কেন, লভ? তুমি তো আমাকে লক্ষ্য করেছ :)”। অভিনেত্রীর এই ছোট্ট কিন্তু তীক্ষ্ণ জবাব মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই বলছেন, ট্রোলারদের জবাব দেওয়ার এটাই সবচেয়ে ভালো উপায়।

আসলে যে ভিডিয়োটি ঘিরে এত আলোচনা, সেখানে দেখা যায় কানের রেড কার্পেটে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন আলিয়া, হাত নাড়ছেন, এমনকি চুমুও ছুঁড়ছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার একাংশ দাবি করে, সেই সময় উপস্থিত বহু আন্তর্জাতিক ফটোগ্রাফার নাকি অন্য তারকাদের দিকেই বেশি ব্যস্ত ছিলেন। আর সেই কারণেই শুরু হয় বিদ্রুপ।

Tollywood Corruption: টলিউডে ‘দাদাগিরি’ নয়, শায়েস্তা করতে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর

যদিও আলিয়ার অনুরাগীরা এই ট্রোলিংয়ের তীব্র প্রতিবাদ করেছেন। আলিয়ার পাশে দাঁড়িয়েছেন ছোট পর্দার বিখ্যাত অভিনেতা আলি গনিও। তিনি বলেছেন, এটা দুঃখের বিষয় যে আমাদের দেশের নাম যিনি বিশ্বের কাছে উজ্জ্বল করছেন তাঁকেই কিছু লোক টেনে নিচে নামানোর চেষ্টা করছে। সমালোচনা করে নয় বরং এসব ক্ষেত্রে অভিনেত্রীর পাশে থাকার কথাই বলেছেন আলি।

তবে সমালোচনার মাঝেও কানে নিজের ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নজর কেড়েছেন আলিয়া (Alia Bhatt)। কখনও পিচ রঙের গাউন, কখনও আবার ভারতীয় শাড়িতে লাস্যময়ী লুক— সবেতেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ বছর কানে ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে হাজির হয়েছেন অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবে এটি তাঁর দ্বিতীয় উপস্থিতি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment