রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

---Advertisement---

দেশজুড়ে জ্বালানি তেলের দাম নিয়ে সাধারণ মানুষের চিন্তা আরও বেড়ে গেল। সোমবার ফের এক দফা দাম বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের। এটি গত দু’সপ্তাহে চতুর্থ দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি।সোমবার পেট্রোলের দাম বেড়েছে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে ২.৭১ টাকা। কলকাতায় পেট্রোল এখন ১১৩.৫১ টাকা এবং ডিজেল ৯৯.৮২ টাকা প্রতি লিটার। মুম্বইতে পেট্রোল ১১১.২১ টাকা এবং চেন্নাইতে ১০৭.৭৭ টাকা হয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম এখন ১০২.১২ টাকা প্রতি লিটারে পৌঁছেছে। ডিজেলের দাম হয়েছে ৯৫.২০ টাকা প্রতি লিটার। (Petrol Price Hike)

এর আগে শনিবারও দাম বাড়ানো হয়েছিল। গত ১১ দিনে এ নিয়ে চারবার দাম বৃদ্ধি করা হল। তেল সংস্থাগুলি (আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল) প্রতিদিন হাজার কোটি টাকারও বেশি লোকসান মেটাচ্ছিল। দু’মাস ধরে চলা ইরান যুদ্ধের কারণে এই চাপ আর সামলানো যাচ্ছিল না। (Petrol Price Hike)

কেন্দ্রীয় সরকার ও তেল বিপণন সংস্থাগুলির এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের রান্না থেকে শুরু করে যাতায়াত, পণ্য পরিবহন—সবকিছুর খরচই বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান-মার্কিন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে সংকটের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে ভারতেও।

সাধারণ মানুষের উপর এর প্রভাব সরাসরি পড়বে। ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যার ফলে দৈনন্দিন জিনিসপত্রের দামও চড়বে। আগের বৃদ্ধির কারণে দুধ ও রুটির দামও বেড়েছে। অথচ সোমবারই অশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমে ১০০ ডলারের নিচে নেমে গেছে। (Petrol Price Hike)

২০২২ সালের এপ্রিলের পর এতদিন জ্বালানির দাম স্থিতিশীল ছিল। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দাম কমানোও হয়েছিল। চার বছর পর আবার এই পরপর বৃদ্ধি সাধারণ মানুষকে চাপে ফেলছে। সরকার ও তেল সংস্থাগুলি অবশ্য বলছে, এই বৃদ্ধি তাদের লোকসান কিছুটা কমাবে, কিন্তু ভোক্তাদের উপর চাপ কমানোর জন্য ভবিষ্যতে আরও সতর্ক পদক্ষেপ নেওয়া হবে।

এক সপ্তাহে দ্বিতীয় ধাক্কা আমজনতাকে, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?”

Leave a Comment