রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বস্তি পেতে চলেছে বাংলা, কবে নামবে কালবৈশাখী? দিন ঘোষণা আবহাওয়া অফিসের

---Advertisement---

দক্ষিণবঙ্গের মানুষ ভ্যাপসা গরম আর অস্বস্তিতে একেবারে নাজেহাল। দিন হোক বা রাত কখনই স্বস্তি নেই। ঠিক এমন সময়েই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর প্রবণতা বাড়বে। শনিবারের মধ্যে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে ঝড়বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। (Weather Update)

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। আজ থেকে শুক্রবার পর্যন্ত হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় দফায় দফায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমে। (Weather Update)

তবে রবিবার ও সোমবার থেকে ফের আবহাওয়ায় বদল আসতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। (Weather Update)

অন্যদিকে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ২৮ ও ২৯ মে, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে শনিবার ও রবিবার থেকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির প্রবণতা কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। (Weather Update)

অবশেষে আজ থেকে কি বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গে ? কী রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস ?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “স্বস্তি পেতে চলেছে বাংলা, কবে নামবে কালবৈশাখী? দিন ঘোষণা আবহাওয়া অফিসের”

Comments are closed.