---Advertisement---
lifezone nursing home

অবশেষে আজ থেকে কি বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গে ? কী রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস ?

May 27, 2026 10:24 AM
---Advertisement---

উর্দ্ধেমুখী পারদের জেরে গরমে মানুষ হাঁসফাঁস করছেন। এই অবস্থায় আপাতত কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়ছে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখীর দাপট। শুক্রবার পর্যন্ত কালবৈশাখী খেলা দেখাতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে কয়েক দিন ধরেই অস্বস্তিকর পরিবেশ থেকেছে। তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই। যদিও তার থেকে কিছুটা হলেও মুক্তি মিলতে পারে আজ। (Weather Update)

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশা করাই যায়। এক্ষেত্রে আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবল পূর্বাভাস থাকছে। তবে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বেশি। আর সেই তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। ইতিমধ্যেই এই সব জেলায় হলুদ সতর্কতা জারি হয়ে গিয়েছে। এই সব জেলায় বৃষ্টির প্রকোপ থাকবে বেশি। পাশাপাশি বইতে পারে কালবৈশাখী। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে কলকাতাতেও ঝড়বৃষ্টি হবে। তার জেরে তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। (Weather Update)

অন্যদিকে দক্ষিণবঙ্গে ঠিক তার উল্টো ছবি ছিল উত্তরবঙ্গে। সেখানে প্রায় রোজই নিয়ম করে ঝড়বৃষ্টি হয়েছে। যার ফলে তাপমাত্রা ছিল একবারেই নিয়ন্ত্রণের মধ্যে। আর এমনই পরিস্থিতি এখন উত্তরবঙ্গে চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “অবশেষে আজ থেকে কি বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গে ? কী রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস ?”

Leave a Comment