---Advertisement---
lifezone nursing home

১৫ বছরেই ঝড়! বৈভবের টানে লাইভ সম্প্রচারে ভারত ‘এ’ সিরিজ

June 4, 2026 10:18 PM
Vaibhav Sooryavanshi
---Advertisement---

ভারতীয় ক্রিকেটে নতুন বিস্ময়ের নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই এমন জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি, যা সাধারণত আন্তর্জাতিক তারকাদের ক্ষেত্রেই দেখা যায়। তাঁর ক্রমবর্ধমান উন্মাদনাই এবার বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সম্প্রচার সংস্থা সোনি স্পোর্টস নেটওয়ার্ককে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ভারত ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং আফগানিস্তান ‘এ’-এর মধ্যে ত্রিদেশীয় ওডিআই সিরিজ এবার সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে। আর এর নেপথ্যে সবচেয়ে বড় কারণ বৈভব সূর্যবংশীকে ঘিরে তৈরি হওয়া বিপুল আগ্রহ।

সূত্র অনুসারে, (Vaibhav Sooryavanshi) বৈভবকে ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেড়েছে যে সোনি স্পোর্টস দ্রুত এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। সাধারণত ‘এ’ দলের সিরিজগুলো খুব বেশি প্রচারের আলো পায় না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

আগামী ৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ। ভারত ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং আফগানিস্তান ‘এ’— তিনটি দলই অংশ নেবে প্রতিযোগিতায়। ২১ জুন হবে ফাইনাল। ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা, সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন রিয়ান পরাগ। তবে নজরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বৈভবই।

এই বিপুল আগ্রহের মূল কারণ তাঁর আইপিএল ২০২৬ মরসুম। রাজস্থান রয়্যালসের হয়ে খেলে (Vaibhav Sooryavanshi) বৈভব ৭৭৬ রান করেন অবিশ্বাস্য ২৩৭.৩০ স্ট্রাইক রেটে। টুর্নামেন্টে একটি শতরান ও একাধিক ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। শুধু অরেঞ্জ ক্যাপই নয়, আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হওয়ার কৃতিত্বও অর্জন করেন এই কিশোর ব্যাটার।

(Vaibhav Sooryavanshi) মাঠের বাইরেও তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। আইপিএলের সময় স্টেডিয়ামের বাইরে বিরাট কোহলি, এমএস ধোনি কিংবা শুভমন গিলের জার্সির পাশাপাশি বিক্রি হয়েছে বৈভবের নাম লেখা জার্সিও। বিভিন্ন কর্পোরেট সংস্থা ইতিমধ্যেই তাঁকে নিয়ে বিজ্ঞাপনী চুক্তির দৌড়ে নেমেছে। এমনকি ত্রিদেশীয় সিরিজের প্রচারেও সোনি স্পোর্টস বৈভবকে মুখ হিসেবে ব্যবহার করেছে।

ভারত ‘এ’ দলে বৈভব ছাড়াও রয়েছেন প্রিয়াংশ আর্য, রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, প্রভসিমরন সিং, বিপরাজ নিগম, অংশুল কাম্বোজ ও আরশাদ খানের মতো প্রতিভাবান ক্রিকেটাররা। তবে ক্রিকেট মহলের ধারণা, ডাম্বুলার এই সিরিজে সবচেয়ে বেশি নজর থাকবে ১৫ বছরের বিস্ময় বালকের উপর, যিনি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

বড় ধাক্কা ভারতের, হ্যামস্ট্রিং চোটে আফগানিস্তান সিরিজে নেই বিরাট কোহলি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “১৫ বছরেই ঝড়! বৈভবের টানে লাইভ সম্প্রচারে ভারত ‘এ’ সিরিজ”

Leave a Comment