রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফুলবাগানের ফ্ল্যাটে হানা, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার পুলিশের

Published on: June 17, 2026
---Advertisement---

গ্রেফতার তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। (Udayan Guha Arrested) বুধবার পুরনো একটি মামলায় তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। (Udayan Guha Arrested)

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ভোট-পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়নকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। (Udayan Guha Arrested) পুলিশের আরেকটি সূত্রে খবর, আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। যদিও, এটি একটি পুরনো মামলা। পুলিশ সূত্রে খবর, দিনহাটা থানা থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন বিধায়ক। গ্রেফতারের পরেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহার। আজই প্রাক্তন মন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাবে পুলিশ। (Udayan Guha Arrested)

গত ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে হেরে যাওয়ার পরে কোচবিহার ছেড়ে চলে গিয়েছিলেন উদয়ন। তার পর থেকে তিনি থাকছিলেন কলকাতাতেই। উত্তরবঙ্গের রাজনীতিতে উদয়ন গুহ এক অতি পরিচিত ও প্রভাবশালী নাম। ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই উত্তরবঙ্গে দলের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। তবে রাজনীতির পাশাপাশি তাঁর বিতর্কিত ও কড়া মন্তব্য বারবার দলের অস্বস্তি বাড়িয়েছে। (Udayan Guha Arrested) উদয়ন গুহের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উস্কানিমূলক মন্তব্য, মারধর এবং নির্বাচনী হিংসায় প্ররোচনা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। সূত্রের খবর, দিনহাটা থানার একটি পুরনো ও সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কোন মামলার জেরে এই গ্রেফতারি তা নিয়ে এখনও জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।(Udayan Guha Arrested)

আরও পড়ুন :- একে একে খালি করা হচ্ছে মেট্রোপলিটনের তৃণমূল ভবন, বন্ধ হচ্ছে কার্যালয়?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ফুলবাগানের ফ্ল্যাটে হানা, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার পুলিশের”

Leave a Comment