ফলতায় প্রশাসনিক কর্মসূচির মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। তাঁর দাবি, ফলতায় এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে গুন্ডামি, জমি দখল কিংবা সন্ত্রাসমূলক কার্যকলাপের কোনও জায়গা থাকবে না। (Suvendu Adhikary)
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একটি ঘটনার উল্লেখ করেন। তিনি জানান, জনকল্যাণ শিবিরে এক মহিলার সঙ্গে তাঁর কথা হয়েছিল। ওই মহিলা আবেগপ্রবণ হয়ে তাঁকে বলেন, প্রশাসনের পদক্ষেপের ফলে তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, স্বাধীন দেশে সাধারণ মানুষের মুখে এমন কথা শুনতে কষ্ট হয়। তবে প্রশাসন মানুষের নিরাপত্তা রক্ষায় দৃঢ়সংকল্প। (Suvendu Adhikary)
ফলতার সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এক মাফিয়া-ঘনিষ্ঠ মহিলার নেতৃত্বে কিছু মানুষ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার চেষ্টা করেছিল। এই ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী হিসেব কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ভিডিও ফুটেজ ও ছবি খতিয়ে দেখে হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে ভারতীয় ন্যায় সংহিতার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারাও প্রয়োগ করার নির্দেশ দেন তিনি। (Suvendu Adhikary)
শুধু গ্রেফতার নয়, হামলায় জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়েও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হবে যাতে ভবিষ্যতে কেউ পুলিশ, সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ করার সাহস না পায়। তিনি জানান, অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ব্যবস্থাও করা হতে পারে।
এদিন শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, ভোট লুটের রাজনীতি এখন অতীত। যত বড় প্রভাবশালী ব্যক্তি বা মাফিয়াই হোক না কেন, আইন ভাঙলে কাউকেই রেয়াত করা হবে না। ডবল ইঞ্জিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছে বলেও তিনি জানান। (Suvendu Adhikary)
আরও পড়ুন :- ফুলবাগানের ফ্ল্যাটে হানা, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার পুলিশের










1 thought on “ফলতায় কড়া হুঁশিয়ারি শুভেন্দুর, হামলাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ধারায় মামলার নির্দেশ”