দেশে ডিজিটাল স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ ও দ্রুত করতে কেন্দ্র সরকারের উদ্যোগে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এতদিন রাজ্যে এই প্রকল্প চালু ছিল না। তবে নতুন সরকার গঠনের পর ইতিমধ্যে এই প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ABHA (Ayushman Bharat Health Account) কার্ড। এই কার্ডের মাধ্যমে রোগীর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য, প্রেসক্রিপশন, মেডিক্যাল রিপোর্ট এবং হাসপাতালের প্রয়োজনীয় নথি সহজেই ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। কিন্তু অনেকেই আবেদন করার পর বুঝতে পারছেন না যে তাঁদের ABHA কার্ড তৈরি হয়েছে কি না। তবে চিন্তার কিছু নেই খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে তা যাচাই করা সম্ভব। আজই জেনে নিন সেই পদ্ধতি।
কীভাবে বুঝবেন আপনার ABHA কার্ড তৈরি হয়েছে কি না?
সবচেয়ে সহজ উপায়টি হলো সরকারি পোর্টালে গিয়ে আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে লগ-ইন করার চেষ্টা করা। যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি হয়ে থাকে, তাহলে OTP যাচাইয়ের পরই আপনি আপনার ABHA কার্ডের ড্যাশবোর্ড দেখতে পাবেন।
সরকারি পোর্টালে কীভাবে চেক করবেন?
১. প্রথমে অফিসিয়াল ABHA পোর্টালের লগ-ইন পেজে যান।
পোর্টালের লিংক: https://abha.abdm.gov.in/abha/v3/login
২. সেখানে মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়ে লগ-ইন করার অপশন বেছে নিন।
৩. প্রয়োজনীয় সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Next বাটনে ক্লিক করুন।
৪. আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেই OTP নির্দিষ্ট স্থানে বসিয়ে দিন।
৫. এরপর ফলাফল দেখে নিন।
যদি আপনার ABHA কার্ড তৈরি হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত ড্যাশবোর্ড খুলে যাবে। সেখান থেকে আপনি কার্ডটি দেখতে বা ডাউনলোড করতে পারবেন।
যদি আপনার ABHA কার্ড তৈরি না হয়ে থাকে, তাহলে পোর্টাল জানিয়ে দেবে যে আপনার তথ্য নথিবদ্ধ নেই অথবা নতুন প্রোফাইল তৈরির জন্য আপনাকে নির্দেশ দেওয়া হবে।
ABHA কার্ড করতে কী কী নথি লাগবে? আগে থেকেই জেনে নিন সম্পূর্ণ তালিকা
যাচাই করার বিকল্প পদ্ধতি
সরকারি অ্যাপের মাধ্যমে যাচাই: আপনি চাইলে Aarogya Setu, Eka Care অথবা UMANG App-এর মতো সরকারি অ্যাপে লগ-ইন করতে পারেন। এরপর ABHA বা Health Records বিভাগে গিয়ে দেখুন, আপনার ১৪ অঙ্কের ABHA নম্বর স্বয়ংক্রিয় দেখাচ্ছে কি না।
ভুলে যাওয়া ABHA নম্বর ফিরে পাওয়ার উপায়
অনেক সময় অ্যাকাউন্ট তৈরি হলেও ব্যবহারকারী নিজের ABHA নম্বরটি ভুলে যান। সেক্ষেত্রে লগ-ইন পেজে থাকা “Forgot your ABHA number?” অপশনটি ব্যবহার করতে পারেন। আধার নম্বর বা মোবাইল নম্বরের সাহায্যে সহজেই নিজের ABHA নম্বর খুঁজে পাওয়া যাবে।
এই সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার যুগে আপনার ABHA কার্ড তৈরি হয়েছে কি না, তা যাচাই করে নিতে পারবেন। ভবিষ্যতে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সরকারি সুবিধা পেতে এই ডিজিটাল হেলথ আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই দেরি না করে আজই বানিয়ে নিন নিজের ABHA কার্ড।












