---Advertisement---

বারবার বদলাচ্ছেন মত, তৈমুরের নাম নিয়ে ফের বিতর্ক উসকে দিলেন সইফ

June 29, 2026 9:05 PM
Saif Kareenas son Taimur
---Advertisement---

বলিউড তারকাদের সন্তানরা প্রায় জন্মের পর থেকেই লাইম লাইটে থাকে। তাদের নিয়ে নেটিজেনদের মধ্যে উৎসাহের শেষ নেই। এই তালিকায় রণবীর-আলিয়ার মেয়ে রাহা থেকে শুরু করে বিরাট অনুষ্কার মেয়ে-ভামিকা বা ছেলে অকায় সকলেই রয়েছে। তবে যে স্টারকিডদের এই জনপ্রিয়তার ট্রেন্ড সেটার কিন্তু সইফ আলি খান এবং করিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর আলি খান। শুরু থেকেই তাঁর নাম নিয়ে শুরু হয় বিতর্ক। তবে এত বছর পরেও সেই চর্চা যেন থামছেই না। এবার সেই বিতর্কই আবার নতুন করে ঘুরে ফিরে আসছে সইফের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সইফ জানান, তাঁদের পাশের বাড়িতে তৈমুর নামে একটি ছেলে থাকত। সেই নামটাই তাঁর এবং করিনার খুব ভালো লেগেছিল। নামটির অর্থ ‘লোহা’ বা ‘আয়রন’- এই অর্থও তাঁদের পছন্দ হয়। তাই দুজনে আলোচনা করেই ছেলের নাম রাখেন তৈমুর। (Saif Kareena’s son Taimur)

সইফ আরও বলেন, তখন তাঁদের কোনও ধারণাই ছিল না যে এই নামের সঙ্গে ভারতের ইতিহাসে এক মধ্য এশীয় তুর্কি আক্রমণকারীর নাম জড়িয়ে রয়েছে এবং সেই কারণে অনেকের কাছে নামটি বিতর্কিত বলে মনে হয়েছিল।

কিন্তু সইফের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় করিনা কাপুরের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে করিনা সম্পূর্ণ অন্যরকম ব্যাখ্যা দিয়েছিলেন। তাঁর কথায়, ইতিহাসের প্রতি সইফের বরাবরই গভীর আগ্রহ। বিভিন্ন ঐতিহাসিক যোদ্ধা সম্পর্কে তিনি পড়াশোনা করতে ভালোবাসেন। করিনা দাবি করেছিলেন, সেই আগ্রহ থেকেই সইফ মঙ্গোল শাসক তৈমুর সম্পর্কে পড়েছিলেন এবং তাঁর নাম থেকেই অনুপ্রাণিত হয়ে সন্তানের নাম রাখার সিদ্ধান্ত নেন। (Saif Kareena’s son Taimur)

এতেই শেষ নয়। সইফের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে তাঁর নিজেরই বহু বছর আগের একটি সাক্ষাৎকারেরও মিল পাওয়া যাচ্ছে না। তৈমুরের জন্মের পর নাম নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছিল, তখন সইফ বলেছিলেন, তিনি ও করিনা নামটির উচ্চারণ এবং অর্থ দুটোই খুব পছন্দ করেছিলেন। একই সঙ্গে তিনি স্বীকারও করেছিলেন যে তুর্কি শাসক তিমুরের ইতিহাস সম্পর্কে তিনি জানেন। তবে তাঁর ছেলের নাম ‘তৈমুর’ একটি প্রাচীন পার্সি নাম, যার অর্থ ‘লোহা’।

ফলে এবার অনেকেরই প্রশ্ন, যদি তখন সইফ ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানতেনই, তাহলে এখন কেন বলছেন যে তাঁদের এ বিষয়ে কোনও ধারণাই ছিল না? আর এরপর থেকেই তাঁর নতুন বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে।

‘পর্যটক’ নয়, ‘তীর্থযাত্রী’ হয়ে ভারতে Fast & Furious খ্যাত তারকা, দীর্ঘ পোস্টে ভাগ করে নিলেন অভিজ্ঞতা

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুর আলি খানের। নাম ঘোষণার পর অনেকেই সেটিকে দিল্লি আক্রমণকারী তিমুরের সঙ্গে মিলিয়ে সমালোচনা করেছিলেন। যদিও সইফ এবং করিনা বারবারই জানিয়েছেন, কোনও ঐতিহাসিক বা রাজনৈতিক ব্যক্তিত্বকে মাথায় রেখে নয়, শুধুমাত্র নামের সুন্দর উচ্চারণ এবং অর্থের জন্যই তাঁরা এই নাম বেছে নিয়েছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর পর ২০১২ সালে বিয়ে করেন সইফ আলি খান ও করিনা কাপুর। ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুরের পরে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি তাঁদের ঘরে আসে দ্বিতীয় ছেলে জাহাঙ্গির (জেহ)। (Saif Kareena’s son Taimur)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “বারবার বদলাচ্ছেন মত, তৈমুরের নাম নিয়ে ফের বিতর্ক উসকে দিলেন সইফ”

Leave a Comment