রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘২১ বছরের একনায়কতন্ত্রের অবসান চাই’, সরব শিলিগুড়ির টেবিল টেনিস মহল

Siliguri Table tennis
---Advertisement---

টেবিল টেনিস প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এবার একজোট হলেন শিলিগুড়ির খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীদের একাংশ। এদিন সাংবাদিক বৈঠক করে তাঁরা একাধিক অভিযোগের পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, এই আন্দোলন কোনও ব্যক্তিকে লক্ষ্য করে নয়। উদ্দেশ্য একটাই—শিলিগুড়ির টেবিল টেনিসের উন্নতি এবং খেলোয়াড়দের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

সাংবাদিক বৈঠকে অভিযোগ করা হয়, বৃহত্তর শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার সাধারণ সম্পাদকের পদে একই ব্যক্তি টানা প্রায় ২১ বছর ধরে রয়েছেন। এত দীর্ঘ সময় ধরে এক ব্যক্তির হাতে সংস্থার নেতৃত্ব থাকায় প্রশাসনের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে বলেই দাবি করা হয়। (Siliguri Table Tennis)

তাঁদের অভিযোগ, সংস্থার নির্বাচন কীভাবে হয়, ভোটার তালিকায় কারা থাকেন, সদস্যপদ কীভাবে দেওয়া হয় কিংবা বিভিন্ন ক্লাবের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখা হয়—এসব বিষয়েই স্বচ্ছতার অভাব রয়েছে। শুধু তাই নয়, বহু বছর ধরে বার্ষিক সাধারণ সভার নোটিস, সাধারণ সম্পাদকের রিপোর্ট, অডিট রিপোর্ট এবং সংস্থার আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে নিয়মমাফিক তুলে ধরা হয়নি ।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফি নেওয়া হলেও সেই অর্থের যথাযথ রসিদ বা আর্থিক নথি অনেক ক্ষেত্রেই দেওয়া হয় না বলে অভিযোগ তুলেছেন খেলোয়াড় এবং কোচদের একাংশ।

খেলোয়াড়দের স্বার্থ রক্ষার বিষয়েও একাধিক প্রস্তাব সামনে আনা হয়েছে। তাঁদের দাবি, জাতীয় স্তরে খেলতে যাওয়া খেলোয়াড়দের প্রাপ্য আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। পাশাপাশি উত্তরবঙ্গের খেলোয়াড়দের জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়ানো, রেজিস্ট্রেশনের কাজ দ্রুত শেষ করা এবং প্রশাসনিক সিদ্ধান্তে অভিজ্ঞ কোচ ও প্রাক্তন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। (Siliguri Table Tennis)

আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া, ৩৮ বছরেই থামল শাপুর জাদরানের লড়াই

এই সাংবাদিক বৈঠক থেকে মোট ছয়টি দাবি প্রকাশ করা হয়। সেগুলির মধ্যে রয়েছে প্রশাসনে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনা, খেলোয়াড়দের প্রাপ্য সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া, ক্লাব ও কোচদের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখা, অভিজ্ঞ ক্রীড়াবিদদের প্রশাসনিক কাজে গুরুত্ব দেওয়া এবং শিলিগুড়ির টেবিল টেনিসের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।

যদিও সাংবাদিক বৈঠকে ওঠা এই সমস্ত অভিযোগের বিষয়ে বৃহত্তর শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। (Siliguri Table Tennis)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment