রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাঝআকাশে CJP আন্দোলনের সমর্থনে বার্তা, ইন্ডিগো যাত্রীর ভিডিয়ো ঘিরে চর্চা

Published on: July 20, 2026
---Advertisement---

দিল্লির যন্তর মন্তরে চলতে থাকা CJP (Cockroach Janta Party )-র আন্দোলন এবার পৌঁছে গেল আকাশপথেও। দিল্লিগামী একটি Indigo বিমানের মধ্যেই সহযাত্রীদের উদ্দেশে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানালেন এক যাত্রী। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই ওই যাত্রীর সাহস ও শান্তিপূর্ণভাবে নিজের বক্তব্য তুলে ধরার প্রশংসা করেছেন। (CJP Protest At IndiGo)

Instagram এ অক্ষয় সোনাওয়ানে নামে এক ব্যাক্তি ভিডিয়োটি পোস্ট করেন। সেখানে দেখা যায়, দিল্লিতে অবতরণের কিছুক্ষণ আগে বিমানে দাঁড়িয়ে উপস্থিত যাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখছেন ওই ব্যক্তি। তিনি প্রথমেই দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে আসা যাত্রীদের ধন্যবাদ জানান। পাশাপাশি যাঁরা রাজধানীতে অন্য কাজে এসেছেন, তাঁদেরও সময় বের করে যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকে সমর্থন জানানোর অনুরোধ করেন। (CJP Protest At IndiGo)

বক্তব্যে ওই যাত্রী জানান, আন্দোলনে অংশগ্রহণকারীদের যদি কোনও ধরনের নৈতিক সমর্থন, যাতায়াত বা থাকার ব্যবস্থা নিয়ে সাহায্যের প্রয়োজন হয়, তবে বিমানে উপস্থিত তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি বলেন, আন্দোলনটি দেশের স্বার্থে শান্তিপূর্ণভাবে চলছে এবং সবাইকে পাশে থাকার আবেদন জানান। বক্তব্যের শেষে তিনি ‘জয় হিন্দ’ ধ্বনিও দেন। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়, “দেশের জন্য কথা বলতে গেলে সামাজিক সংকোচ বলে কিছু থাকে না।” (CJP Protest At IndiGo)

ভাইরাল হওয়া এই ভিডিয়ো ঘিরে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য রাখার জন্য ওই যাত্রীর প্রশংসা করেছেন।উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে CGP -র নেতৃত্বে চলা এই আন্দোলন মূলত নিট (NEET)-এর অনিয়মের অভিযোগ এবং পরীক্ষা ব্যবস্থায় বৃহত্তর সংস্কারের দাবিতে শুরু হয়েছে। দীর্ঘ অনশন চালানোর পর সোনম ওয়াংচুক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই আন্দোলনকে নতুন করে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। (CJP Protest At IndiGo)

আরও পড়ুন :- দিল্লি পুলিশের পদক্ষেপে উত্তাল যন্তর মন্তর, NTA বাতিল-সহ তিন দাবিতে অনশনে SFI


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “মাঝআকাশে CJP আন্দোলনের সমর্থনে বার্তা, ইন্ডিগো যাত্রীর ভিডিয়ো ঘিরে চর্চা”

Leave a Comment