সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন রাজধানী দিল্লিতে CJP-র বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এই আবহেই সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের কড়া ভাষায় আক্রমণ করলেন BJP সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর বক্তব্য, দেশের গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য সংসদই সবচেয়ে উপযুক্ত মঞ্চ।(Kangana Ranaut CJP Protest) তাই রাস্তায় নেমে বিক্ষোভ, বিশৃঙ্খলা সৃষ্টি বা সরকারের উপর চাপ সৃষ্টি করে সিদ্ধান্ত বদল করানোর চেষ্টা গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
সরকারের উপর চাপ দেওয়া ঠিক নয়
কঙ্গনার দাবি, দেশের মানুষ ভোট দিয়ে একটি সরকার নির্বাচন করেছেন। সেই সরকার কীভাবে প্রশাসন চালাবে, কাকে পদে রাখবে বা কাকে সরাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচিত সরকারেরই। যদি কোনও ব্যক্তি বা সংগঠনের এতটাই আপত্তি থাকে, তাহলে তাদের নির্বাচনে অংশ নিয়ে মানুষের রায় নেওয়া উচিত। সরকারের উপর ‘Arm -Twist’ করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তাঁর দাবি, ধীরে ধীরে সবাই BJP এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন, কারণ সেটিই ভারতের নিজস্ব সংস্কৃতি। (Kangana Ranaut CJP Protest)
মিছিল ঘিরে কড়া নিরাপত্তা, উত্তেজনা দিল্লিতে
অন্যদিকে, সংসদের দিকে CJP-র মিছিলকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় দিল্লিতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়। অনুমতি ছাড়া সংসদের দিকে কোনও মিছিল করতে দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল প্রশাসন। এরপরও আন্দোলনকারীরা এগোতে শুরু করলে পুলিশ তাদের আটকে দেয়। CJP-র অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। যদিও দিল্লি পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে জানায়, কোনও লাঠিচার্জ করা হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। (Kangana Ranaut CJP Protest)
অনশন ভাঙলেন অভিজিৎ, চালিয়ে যাবেন সোনম
আন্দোলনের মধ্যেই CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তাঁর অনশন প্রত্যাহার করেছেন। তবে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, তিনি সফদরজং হাসপাতাল থেকে তাঁর অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাবেন। এই আন্দোলন এবং তা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আগামী দিনে আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন :- মাঝআকাশে CJP আন্দোলনের সমর্থনে বার্তা, ইন্ডিগো যাত্রীর ভিডিয়ো ঘিরে চর্চা











2 thoughts on “CJP র আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘রাস্তায় নয়, সংসদেই হোক আলোচনা’”