রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্বকাপ ফাইনালের ‘কপ্টার নজর’ ট্রাম্পের, ক্যামেরাবন্দি করে পোস্ট মেয়ে ইভাঙ্কা ট্রাম্পে

Published on: July 20, 2026
---Advertisement---

ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026)-এর ফাইনালের আগে এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার (১৯ জুলাই) নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দেখতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার স্টেডিয়ামের ঠিক উপর দিয়ে উড়ে যায়। সেই সময় হেলিকপ্টারের জানালা দিয়ে নিচে দর্শকে ভরা স্টেডিয়ামের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় ট্রাম্পকে। গোটা মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লেখেন, “Incoming!” এবং ব্যবহার করেন #FIFAWorldCup হ্যাশট্যাগ। মুহূর্তের মধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়ে পড়ে। (Donald Trump FIFA World Cup Final)

কড়া নিরাপত্তায় বিশ্বকাপ ফাইনাল

বিশ্বকাপ ফাইনালে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিকে ঘিরে মেটলাইফ স্টেডিয়ামে ছিল নজিরবিহীন নিরাপত্তা। প্রবেশপথে মার্কিন সিক্রেট সার্ভিসের কড়া তল্লাশির কারণে বহু সমর্থককে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়। নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই ট্রাম্প ম্যাচটি উপভোগ করেন একটি বিশেষ সুরক্ষিত কাচঘেরা সুইট থেকে। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। (Donald Trump FIFA World Cup Final)

ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প

এই উপস্থিতির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ইতিহাসও গড়েছেন। তিনিই প্রথম দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্ট, যিনি সরাসরি FIFA বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে খেলা দেখলেন। উল্লেখ্য, ২০২৬ সালের FIFA বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। সেই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন, আর সেই ম্যাচের আগেই ট্রাম্পের হেলিকপ্টার থেকে স্টেডিয়ামের ‘Bird’s Eye View ‘ এবং ইভাঙ্কার পোস্ট সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে। (Donald Trump FIFA World Cup Final)

আরও পড়ুন :- CJP র আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘রাস্তায় নয়, সংসদেই হোক আলোচনা’


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment