বিশ্বকাপ শেষ হলেও বিতর্কের শেষ নেই। এবার আলোচনার কেন্দ্রে স্বয়ং (Cristiano Ronaldo) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, আর্জেন্টিনাকে FIFA ইচ্ছাকৃতভাবে সুবিধা দিয়েছে—এমন অভিযোগ থাকা একটি ইনস্টাগ্রাম পোস্টে নাকি ‘লাইক’ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। সেই জল্পনা ঘিরেই নতুন করে শুরু হয়েছে ‘FIFA Bias’ বিতর্ক। যদিও পরে বিষয়টি নিয়ে দেখা যায়, অভিযোগের সত্যতা স্পষ্ট নয়।
Cristiano Ronaldo: ‘লাইক’ ঘিরে শুরু বিতর্ক
দাবি করা হয়, ‘espejopublico’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিডিয়ো রোনাল্ডো লাইক করেছিলেন। সেই ভিডিয়োতে স্প্যানিশ সাংবাদিক পিলার রদ্রিগেজ লোসান্তোস ২০২৬ বিশ্বকাপে একাধিক ম্যাচে রেফারি ও VAR-এর সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গিয়েছে বলে অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য ছিল, “আর্জেন্টিনার অন্তত পাঁচ ম্যাচ আগেই বিদায় নেওয়া উচিত ছিল। FIFA-র সাহায্যেই তারা টুর্নামেন্টে টিকে রয়েছে। আর্জেন্টিনাকে নয়, আমি বেশি ভয় পাচ্ছি FIFA -কে।”
Cristiano Ronaldo likes Instagram video accusing FIFA of corruption and alleging that they helped Argentina reach the World Cup final. pic.twitter.com/Lbk1MTlo0R
— Pop Base (@PopBase) July 20, 2026
এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে, (Cristiano Ronaldo) রোনাল্ডোও নাকি সেই মতের সঙ্গে একমত। তবে ফ্যাক্ট-চেকে দেখা যায়, পোস্টটিতে রোনাল্ডোর অ্যাকাউন্ট থেকে কোনও ‘লাইক’ দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠেছে—তিনি কি পরে লাইক সরিয়ে নিয়েছেন, নাকি আদৌ কোনও লাইক ছিল না?
কেন উঠছে পক্ষপাতের অভিযোগ?
সমালোচকদের দাবি,২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে একটিও VAR সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশেষ করে শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে ম্যাচে বিতর্ক চরমে ওঠে। মোহাম্মদ সালাহদের দ্বিতীয় গোলটি VAR বাতিল করে দেয়, কারণ গোলের প্রায় ১০ সেকেন্ড আগে হওয়া একটি ফাউল ধরা হয়। এছাড়া ম্যাচের শেষ দিকে মিশরের একটি জোরালো পেনাল্টির আবেদনও নাকচ হয়।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রিল এমবোলোর লাল কার্ডও আর্জেন্টিনার জয়ের অন্যতম টার্নিং পয়েন্ট বলে দাবি করেন সমালোচকরা।
FIFA কী বলছে?
তবে সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে FIFA। সংস্থার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা স্পষ্ট জানিয়েছেন, মাঠের সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনও জায়গা ফুটবলে নেই। তাঁর কথায়, FIFA বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের সততা নিয়ে প্রশ্ন তোলা যায় না এবং FIFA সভাপতিসহ কারও প্রভাবেই রেফারিদের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়।
বিরাটের পেপ টকে কামব্যাক, কী ভাবে ঘুরে দাঁড়ালেন পিভি সিন্ধু?











