২০৩০ ফুটবল বিশ্বকাপ শুধু শতবর্ষের টুর্নামেন্ট বলেই নয়, আয়োজনের ধরনেও ইতিহাস গড়তে চলেছে। তিন মহাদেশের ছয় দেশে ছড়িয়ে থাকা এই আসরের মেগা ফাইনাল কোথায় হবে, তা নিয়ে এখন তুমুল আলোচনা।একদিকে স্পেনের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যু, অন্যদিকে (Grand Stadium Hassan II) বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম গড়ে তুলছে মরক্কো। শেষ পর্যন্ত কার স্টেডিয়ামে বসবে শতবর্ষের ফাইনাল? সিদ্ধান্ত নেবে ফিফা।
শতবর্ষের বিশ্বকাপ, ফাইনাল নিয়ে স্পেন–মরক্কো টক্কর
২০৩০ সালে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো তিন মহাদেশের ছয় দেশে বসবে ফুটবলের সবচেয়ে বড় আসর। আয়োজক স্পেন, মরক্কো ও পর্তুগাল। তবে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ, অর্থাৎ ফাইনাল আয়োজনের দৌড়ে এখন মুখোমুখি স্পেন ও মরক্কো। স্পেনের ভরসা সদ্য সংস্কার করা সান্তিয়াগো বার্নাব্যু, আর মরক্কোর বাজি নতুন (Grand Stadium Hassan II) ‘গ্র্যান্ড স্টেডিয়াম হাসান–২’।
Grand Stadium Hassan II: বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম গড়ছে মরক্কো

কাসাব্লাঙ্কার কাছে বেন্সলিমানের এল মনসুরিয়ায় নির্মিত হচ্ছে ‘গ্র্যান্ড স্টেডিয়াম হাসান–২’। ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যু তৈরি হলে এটি উত্তর কোরিয়ার ‘রুংরাডো ফার্স্ট অব মে’ স্টেডিয়ামকেও ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে। ২০২৮ সালের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর নকশা করেছে আন্তর্জাতিক স্থাপত্য সংস্থা ‘পপুলাস’ এবং ফ্রাঙ্কো-মরোক্কান প্রতিষ্ঠান ‘ওয়ালালো + চয়’।
Grand Stadium Hassan II: কী কী ফিচার রয়েছে মরক্কোর গ্র্যান্ড স্টেডিয়াম হাসান–২-এ?

মরক্কোর ঐতিহ্যবাহী ‘মুসেম’ উৎসবের তাঁবু থেকে অনুপ্রাণিত হয়ে অ্যালুমিনিয়াম ল্যাটিস ছাদে তৈরি হচ্ছে স্টেডিয়ামটি। পুরো প্রকল্পে থাকবে সবুজ বাগান, সুইমিং পুল, হোটেল, ট্রেনিং সেন্টার, শপিং মল এবং ১২ হাজার VIP অতিথির আসন। প্রায় ৫০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই ভেন্যু বিশ্বকাপের পর ব্যবহার করবে মরক্কো জাতীয় দল, পাশাপাশি দেশটির দুই জনপ্রিয় ক্লাব রাজা সিএ ও ওয়াইদাদ এসি।
শেষ সিদ্ধান্ত ফিফার হাতে
অন্যদিকে প্রায় ১৯১ কোটি ডলার ব্যয়ে আধুনিক রূপ পাওয়া সান্তিয়াগো বার্নাব্যুকেও শতবর্ষের বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত রেখেছে স্পেন। ফলে একদিকে ঐতিহাসিক বার্নাব্যু, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় নতুন ফুটবল স্টেডিয়াম(Grand Stadium Hassan II) — এই দুইয়ের লড়াই এখন জমে উঠেছে। ফিফার সব শর্ত পূরণ করে মরক্কো ফাইনাল নিজেদের দেশে আনতে মরিয়া, আর স্পেনও মর্যাদার ম্যাচ হাতছাড়া করতে রাজি নয়। এখন অপেক্ষা শুধু ফিফার চূড়ান্ত ঘোষণার।
বাছাইপর্বের আগেই ২০৩০ বিশ্বকাপে নিশ্চিত ৬ দেশ, জানেন কেন?











1 thought on “বিশ্বকাপ ফাইনাল কার? ‘মেগা’ স্টেডিয়ামে বার্নাব্যুকে চ্যালেঞ্জ মরক্কোর”