২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই উচ্ছ্বাস এখনও ফুরোয়নি, কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে (FIFA World Cup 2030) ২০৩০ বিশ্বাকাপের প্রস্তুতি। এবারের বিশ্বকাপ শুধু নতুন চ্যাম্পিয়ন খোঁজার লড়াই নয়, বরং ফুটবলের ১০০ বছরের ইতিহাস উদযাপনের এক অনন্য অধ্যায়। সবচেয়ে বড় চমক, বাছাইপর্ব শুরুর আগেই ছয়টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলার টিকিট। শতবর্ষের বিশ্বকাপকে স্মরণীয় রাখতে এমনই কর্মসূচি ফিফা-র
তিন মহাদেশ নিয়ে ২০৩০ বিশ্বকাপ
(FIFA World Cup 2030) ২০৩০ বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশজুড়ে আয়োজিত হবে। আয়োজক দেশ হওয়ায় এই তিন দেশ সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে। মূল আয়োজক হিসেবে থাকছে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। তিন দেশেই আয়োজক দেশ হিসেবে মূল পর্বে অংশ নেবে। এখানেই শেষ নয়। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকায়। সেই ম্যাচগুলির আয়োজক উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। ফলে এই তিন দেশও বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়ে গেছে।
মেসিকে কীভাবে থামাল স্পেন? বিশ্বজয়ের পর রহস্য উন্মোচন দে লা ফুয়েন্তের
কেন বেছে নেওয়া হল উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে?
FIFA-র সিদ্ধান্তের পিছনে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। ১৯৩০ সালে উরুগুয়েতেই বসেছিল প্রথম বিশ্বকাপ, যেখানে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই মন্টেভিডিওতে হবে শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান। (FIFA World Cup 2030)
আর্জেন্টিনাকে বেছে নেওয়া হয়েছে প্রথম বিশ্বকাপের রানার্স-আপ হওয়ার স্বীকৃতি হিসেবে। অন্যদিকে, প্যারাগুয়ে নির্বাচিত হয়েছে কারণ সেখানেই রয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা CONMEBOL-এর সদর দফতর, যা ১৯৩০ সালের সময় একমাত্র মহাদেশীয় ফুটবল কনফেডারেশন ছিল।
বিশ্বকাপে নিশ্চিত ৬ দেশ
- স্পেন (মূল আয়োজক)
- পর্তুগাল (মূল আয়োজক)
- মরক্কো (মূল আয়োজক)
- উরুগুয়ে (শতবর্ষ উদযাপনের ম্যাচের আয়োজক)
- আর্জেন্টিনা (শতবর্ষ উদযাপনের ম্যাচের আয়োজক)
- প্যারাগুয়ে (শতবর্ষ উদযাপনের ম্যাচের আয়োজক)
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ফিফার বিশেষ উপহার, ড্রেসিংরুমে ফিফা সভাপতি ইনফান্তিনোর চমক
(FIFA World Cup 2030) ছয় দেশে প্রস্তাবিত ২৩টি স্টেডিয়াম
আর্জেন্টিনা
- বুয়েনস আইরেস –এস্তাদিও মনুমেন্তাল
মরক্কো
- আগাদির – আদরার স্টেডিয়াম
- কাসাব্লাঙ্কা – হাসান II স্টেডিয়াম
- ফেজ – ফেজ স্টেডিয়াম
- মারাকেশ – মারাকেশ স্টেডিয়াম
- রাবাত – প্রিন্স মৌলায় আবদেল্লাহ স্টেডিয়াম
- ট্যাঙ্গিয়ার – ইবন বতুতা স্টেডিয়াম
প্যারাগুয়ে
- আসুনসিওন – এস্তাদিও ওসভালদো দোমিঙ্গেজ দিব্ব
পর্তুগাল
- লিসবন – এস্তাদিও জোসে আলভালাদে
- লিসবন – এস্তাদিও দা লুজ
- পোর্তো – এস্তাদিও দো দ্রাগাঁও
স্পেন
- বার্সেলোনা – ক্যাম্প ন্যু
- বার্সেলোনা – RCDE স্টেডিয়াম
- বিলবাও – সান মামেস
- লাস পালমাস – এস্তাদিও গ্রান ক্যানারিয়া
- মাদ্রিদ – সান্তিয়াগো বের্নাবেউ
- মাদ্রিদ – মেট্রোপলিতানো স্টেডিয়াম
- সান সেবাস্তিয়ান – আনোয়েতা স্টেডিয়াম
- সেভিয়া – এস্তাদিও দে লা কার্তুহা
- ভ্যালেন্সিয়া – নউ মেস্তায়া
- ভিগো – বালাইদোস স্টেডিয়াম
- জারাগোজা – নুয়েভা রোমারেদা
উরুগুয়ে
- মন্টেভিডিও – এস্তাদিও সেন্টেনারিও
ট্রফি সেলিব্রেশনে ফের ফটোবম্ব? পোডিয়াম থেকে নামতেই চাইলেন না ট্রাম্প
ফুটবলের শতবর্ষে নতুন ইতিহাস
FIFA-র এই পরিকল্পনা বিশ্বকাপকে শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং ১০০ বছরের ঐতিহাসিক যাত্রার প্রতীক হিসেবে তুলে ধরছে। (FIFA World Cup 2030) দক্ষিণ আমেরিকায় শতবর্ষের সূচনা, তারপর ইউরোপ ও আফ্রিকায় মূল আসর—সব মিলিয়ে ২০৩০ FIFA World Cup হতে চলেছে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী, প্রতীকী এবং উচ্চাভিলাষী বিশ্বকাপ।










