রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ট্রফি সেলিব্রেশনে ফের ফটোবম্ব? পোডিয়াম থেকে নামতেই চাইলেন না ট্রাম্প

Donald Trump Photobomb
---Advertisement---


[ছবি:এক্স]

ট্রফি হাতে বিশ্বচ্যাম্পিয়নের উচ্ছ্বাসে মেতে ওঠার কথা ছিল স্পেনের ফুটবলারদের। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তে আলো কেড়ে নিলেন অন্য একজন—আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (Donald Trump Photobomb) ট্রফি তুলে দেওয়ার পরও পোডিয়াম ছাড়তে অনীহা, স্পেন অধিনায়ক রদ্রির অস্বস্তি, শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হস্তক্ষেপ। ২০২৬ ফিফা বিশ্বকাপের পুরস্কার বিতরণী ঘিরে এই ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় আলোচনার বিষয়। আর মজার ব্যাপার, ঠিক এক বছর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও প্রায় একই ছবি দেখা গিয়েছিল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে ট্রাম্প স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। কিন্তু ট্রফি দেওয়ার পরেও তিনি দ্রুত পোডিয়াম ছাড়েননি। বরং স্পেনের ফুটবলারদের উদযাপনের মাঝেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। (Donald Trump Photobomb)

(Donald Trump Photobomb) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, রদ্রি ইঙ্গিত করে ট্রাম্পকে সরে দাঁড়ানোর অনুরোধ করছেন। তাতেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজে ট্রাম্পের হাত ধরে তাঁকে পোডিয়ামের এক পাশে নিয়ে যান। তবে সেখানেও তিনি স্পেনের ফুটবলারদের একেবারে পাশেই দাঁড়িয়ে থাকেন। ফলে ট্রফি উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বলেই মনে করছেন অনেক ফুটবলপ্রেমী।

শুধু এটুকুই নয়, আরেও একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, রানার্স-আপ আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ট্রাম্পের সঙ্গে করমর্দানও করেননি। সেটিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালেও চেলসির ট্রফি উদযাপনের সময় ট্রাম্পকে পোডিয়াম ছাড়তে দেরি করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার সঙ্গে এবারের বিশ্বকাপের দৃশ্যের মিল খুঁজে অনেকেই বলছেন, ট্রাম্প যেন আবারও ট্রফি সেলিব্রেশনের ‘ফটোবম্ব’ হয়ে উঠলেন। (Donald Trump Photobomb)

উল্লেখ্য, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠার সময় ট্রাম্প ও ইনফান্তিনোকে দর্শকদের একাংশের দুয়োধ্বনিরও মুখে পড়তে হয়। ম্যাচ চলাকালীন ইনফান্তিনোর পাশেই বসে স্পেনের বিশ্বজয় প্রত্যক্ষ করেন আমেরিকান প্রেসিডেন্ট।

পদক নিতে গিয়ে কী করলেন ইয়ামাল? ট্রাম্পের সঙ্গে মুহূর্তেই ভাইরাল


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ট্রফি সেলিব্রেশনে ফের ফটোবম্ব? পোডিয়াম থেকে নামতেই চাইলেন না ট্রাম্প”

Leave a Comment