রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ক্যাওড়াতলায় মহানায়ককে শ্রদ্ধা, উন্মোচিত উত্তম কুমারের আবক্ষ মূর্তি

Uttam Kumar Death Anniversary
---Advertisement---

(Uttam Kumar Death Anniversary) মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবক্ষ মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু শ্রদ্ধার্ঘ্য নিবেদনই নয়, মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগের ঘোষণাও করেন তিনি।

Uttam Kumar Death Anniversary: উত্তমকুমারের শতবর্ষে কী কী নতুন পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

৪৭তম প্রয়াণ দিবসে শুক্রবার ক্যাওড়াতলা মহাশ্মশশানে মহানায়ক উত্তম কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য সরকারের উদ্যোগে তাঁর আবক্ষ ফাইবারের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, মন্ত্রী তাপস রায়, পাপিয়া অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, কলকাতা পুলিশের কমিশনার স্মিতা পাণ্ডে, আর্টিস্ট ফোরামের সদস্যরা এবং মহানায়কের পরিবারের সদস্যরাও। (Uttam Kumar Death Anniversary)

(Uttam Kumar Death Anniversary) মূর্তি উন্মোচনের পর শুভেন্দু অধিকারী বলেন, মহানায়কের শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছিল, সেখানেই পরিবারের সম্মতি নিয়ে দ্রুত এই মূর্তি স্থাপন করা হয়েছে। তাঁর কথায়, “উত্তম কুমারের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।”

বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা সিনেমাকে আবারও গৌরবের জায়গায় ফিরিয়ে আনতে হবে এবং চলচ্চিত্র জগতকে রাজনীতিমুক্ত করার দাবিও বিভিন্ন মহল থেকে উঠে এসেছে।

এদিন তিনি জানান, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করা হবে। পাশাপাশি কলকাতায় উত্তম কুমারের নামে একটি ফিল্ম সেন্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার পরিচালিত উত্তম মঞ্চ সংস্কার করা হবে বলেও ঘোষণা করেন তিনি। এছাড়া নন্দন বা রবীন্দ্র সদনে একটি প্রস্তুতি সভা করে জন্মশতবর্ষ উদযাপনের জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটির পরামর্শ এবং মহানায়কের পরিবারের সম্মতি নিয়েই পরবর্তী সমস্ত কর্মসূচি বাস্তবায়িত হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সামনেই ‘ভান্ডার লুট’, গুপ্তিপাড়ায় ২৮৬ বছরের ঐতিহ্যে জনজোয়ার


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ক্যাওড়াতলায় মহানায়ককে শ্রদ্ধা, উন্মোচিত উত্তম কুমারের আবক্ষ মূর্তি”

Leave a Comment