রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উচ্ছ্বসিত প্রকাশ রাজ সহ তারকারা, সোনম ওয়াংচুক-সহ আন্দোলনকারীদের অভিনন্দন

Published on: July 25, 2026
---Advertisement---

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দেশ জুড়ে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউডের তারকারাও এ নিয়ে মুখ খুলেছেন। তাঁদের মধ্যে অন্যতম, অভিনেতা প্রকাশ রাজ। দিল্লির যন্তর মন্তর-এ চলা ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি পাশে ছিলেন। ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই তিনি সমাজমাধ্যমে আন্দোলনকারীদের অভিনন্দন জানান। (Prakash Raj on Dharmendra Pradhan resignation)

‘আপনারা সরকারকে নতি স্বীকার করিয়েছেন’

শনিবার, ২৫ জুলাই সমাজমাধ্যম X-এ ধর্মেন্দ্র প্রধান নিজের ইস্তফার কথা জানান। এরপরই প্রকাশ রাজ একটি পোস্ট করে লেখেন, “অভিনন্দন আমার প্রিয় ককরোচরা। সোনম ওয়াংচুক স্যার এবং যুব সমাজের পাশে দাঁড়ানো প্রত্যেককে অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন, একসঙ্গে লড়াই করলে সরকারকেও নতি স্বীকার করতে বাধ্য করা যায়।” (Prakash Raj on Dharmendra Pradhan resignation)

প্রকাশ রাজের পোস্টে সমর্থনের ঢল

অভিনেতার পোস্টের পর অনেকেই তাঁকে ধন্যবাদ জানান। একজন লেখেন, “এই আন্দোলনে থাকা প্রত্যেক Gen-Z, যুবক-যুবতী এবং ককরোচ জনতা পার্টির সদস্যদের অভিনন্দন।” আর এক ব্যবহারকারী বলেন, আন্দোলনের সময় পুলিশের বাধার মুখেও প্রকাশ রাজ পিছিয়ে যাননি। অন্য একজনের দাবি, এই আন্দোলনে অভিনেতার ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি সবসময় ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। (Prakash Raj on Dharmendra Pradhan resignation)

বাকি তারকারাও জানালেন প্রতিক্রিয়া

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সোনাক্ষী সিনহা, বাণী কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, আয়েশা খান, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল-সহ একাধিক তারকা সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। গত কয়েক দিন ধরে ছাত্র আন্দোলন নিয়েও সলমন খান, করিনা কাপুর খান, আলিয়া ভাট-সহ অনেকেই পোস্ট করেছিলেন।

ইস্তফাপত্রে কী লিখলেন ধর্মেন্দ্র প্রধান?

ইস্তফার ঘোষণা করে ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের ঐক্য বজায় রাখা, যন্তর মন্তর-সহ বিভিন্ন জায়গার পরিস্থিতিকে কোনও দেশবিরোধী শক্তি যাতে কাজে লাগাতে না পারে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় না পড়ে, সেই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার কাজে মন দিতে পারে, সেটাই তাঁর প্রধান লক্ষ্য। চিঠির শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মী এবং শিক্ষা মন্ত্রকের আধিকারিক ও কর্মীদেরও ধন্যবাদ জানান। (Prakash Raj on Dharmendra Pradhan resignation)

আরও পড়ুন :- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উচ্ছ্বসিত SFI, ‘বিজয় মিছিল’-এর ডাক সৃজন ভট্টাচার্যের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment