রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর হোটেলে নাচ-গান! CJP র ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

Published on: July 27, 2026
---Advertisement---

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ঘিরে ককরোচ জনতা পার্টি (CJP )-র কর্মী-সমর্থকদের উদযাপনের ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা যায়, দিল্লির এক হোটেলে CJP-র সদস্যরা গান-বাজনার তালে নাচছেন এবং আন্দোলনের সমাপ্তি উদযাপন করছেন। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তবে সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন CJP নেতা সৌরভ দাস। (CJP Resignation Party)

‘নাচতে নাচতেও প্রতিবাদ করা যায়’

X (আগের টুইটার)-এ করা এক পোস্টে সৌরভ দাস জানান, নতুন প্রজন্মের আন্দোলনের ধরনকে অনেকেই বুঝতে পারছেন না। তাঁর দাবি, প্রতিবাদ আর আনন্দ উদযাপন একে অপরের পরিপন্থী নয়। তিনি লেখেন, প্রয়োজন হলে তাঁরা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করতে পারেন, আবার নাচতে নাচতেও প্রতিবাদ চালিয়ে যেতে পারেন। ঠান্ডা কফি হাতে সংগঠন গড়ে তোলাও সম্ভব। তাঁর কথায়, বর্তমান প্রজন্ম আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দৃঢ় মানসিকতার। পুরনো ধারণা দিয়ে তাঁদের বিচার করা সম্ভব নয়। (CJP Resignation Party)

নেটিজেনদের বিভিন্ন মতামত সোশ্যাল মিডিয়ায়

এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই মতভেদ স্পষ্ট। অনেকেই বলেছেন, দীর্ঘ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হওয়ার পর কর্মীদের আনন্দ প্রকাশ করায় দোষের কিছু নেই। আবার অন্য একটি অংশের অভিযোগ, আন্দোলনের সময় বহু মানুষ পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষের মুখে পড়লেও কিছু নেতা-কর্মী হোটেলে উদযাপনে ব্যস্ত ছিলেন। ‘ডিয়ার মেন’ নামে এক এক্স ব্যবহারকারী ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, যাঁরা নাচছেন, তাঁরা আন্দোলনের কষ্ট বা আহতদের যন্ত্রণা কি সত্যিই ভাগ করে নিয়েছিলেন? এই মন্তব্য ঘিরেও জোর বিতর্ক শুরু হয়েছে। (CJP Resignation Party)

কেন উঠল উদযাপনের প্রসঙ্গ?

সম্প্রতি যন্তর মন্তরে CJP-র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তার কয়েক দিনের মধ্যেই শনিবার ধর্মেন্দ্র প্রধান ইস্তফার ঘোষণা করেন। তিনি বলেন, পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যাতে কাজে লাগাতে না পারে, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। (CJP Resignation Party)

এরপর CJP র নেতৃত্ব জানায়, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর ২৬ জুলাই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের দাবি, তাঁদের একাধিক দাবি সরকার মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পরীক্ষাকেন্দ্রিক অস্থিরতার জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, দিল্লি ও BJP-শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার এবং শিক্ষা সংস্কার নিয়ে চার সপ্তাহ পর আরও একটি বৈঠকের আশ্বাস। আন্দোলন প্রত্যাহারের আগে যন্তর মন্তরেও কর্মী-সমর্থকদের নাচ-গান ও শ্লোগানে উদযাপন করতে দেখা যায়। (CJP Resignation Party)

আরও পড়ুন :- তাঁর নামে সমাজ মাধ্যমে পোস্ট, তীব্র প্রতিবাদ অভিনেত্রী কঙ্গনা রানাউতের, কী ছিলো সেই পোস্টে ?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর হোটেলে নাচ-গান! CJP র ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক”

Leave a Comment