রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুজোর আগেই ওজন কমাতে চান? কী উপায়ে হবে মুশকিল আসান?

Published on: July 28, 2026
Health Tips
---Advertisement---

ওজন কমানোর কথা উঠলেই প্রথম মাথায় আসে নিয়ম করে হাঁটার কথা। কারণ এটিই সবচেয়ে সহজ, নিরাপদ এবং প্রায় সব বয়সের মানুষের জন্য উপযোগী। জিমে যাওয়ার প্রয়োজন নেই, বিশেষ কোনও সরঞ্জামও লাগে না। পার্ক, রাস্তা, বাড়ির ছাদ কিংবা ট্রেডমিল যেখানেই হোক, নিয়মিত হাঁটার অভ্যাস শরীরকে সুস্থ রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শুধু ভাবলেই তো হবে না, কাজেও করে ফেলতে হবে। জানেন কি সঠিক নিয়ম মেনে হাঁটলে এক সপ্তাহের মধ্যে কমতে পারে ১ কেজি ওজন?

Health Tips: হাঁটলে কীভাবে ওজন কমে?

হাঁটা শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ করতে সাহায্য করে। একই সঙ্গে এটি মেটাবলিজম বাড়ায়, শরীরের চর্বি কমাতে সহায়তা করে এবং পেশির কার্যক্ষমতা বাড়ায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত হাঁটার গতি ও শরীরের ওজন অনুযায়ী প্রতি ঘণ্টায় প্রায় ২০০ থেকে ৪০০ ক্যালোরি পর্যন্ত খরচ করতে পারেন।

সপ্তাহে ১ কেজি ওজন কমাতে কত স্টেপ হাঁটতে হবে?

সাধারণভাবে ১ কেজি শরীরের ওজন কমাতে প্রায় ৭,৭০০ ক্যালোরি কম করতে হবে। অর্থাৎ, যদি কেউ মাত্র এক সপ্তাহে ১ কেজি ওজন কমাতে চান, তাহলে প্রতিদিন গড়ে প্রায় ১,১০০ ক্যালোরি কম করা প্রয়োজন।

হাঁটার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব হলেও, শুধু হাঁটার ওপর নির্ভর করলে তা বেশ কঠিন। কারণ একজন মানুষ গড়ে প্রতি ১,০০০ স্টেপে ৪০ থেকে ৫০ ক্যালোরি পর্যন্ত খরচ করেন। সেই হিসাবে সপ্তাহে ১ কেজি ওজন কমাতে শুধুমাত্র হাঁটার মাধ্যমে প্রতিদিন প্রায় ২২,০০০ থেকে ২৭,৫০০ স্টেপ হাঁটতে হবে। অর্থাৎ, পুরো সপ্তাহে মোট ১ লক্ষ ৫৪ হাজার থেকে ১ লক্ষ ৯২ হাজার ৫০০ স্টেপ সম্পূর্ণ করতে হবে।

তবে এই হিসাব সবার ক্ষেত্রে এক নয়। যাদের ওজন বেশি, তারা প্রতি স্টেপে তুলনামূলক বেশি ক্যালোরি খরচ করেন। আবার দ্রুত গতিতে হাঁটলে ক্যালোরি খরচের পরিমাণও বেড়ে যায়।

বৃষ্টির দিনে তেলেভাজা বলতে শুধু পকোড়া নয়, চায়ের আড্ডায় জমান স্বাস্থ্যকর স্ন্যাকসগুলিতেও

এত বেশি হাঁটা কি নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২২ হাজারের বেশি পদক্ষেপ হাঁটার চেষ্টা অনেকের জন্যই সম্ভব নয়। এতে হাঁটু ও অন্যান্য জয়েন্টে অতিরিক্ত চাপ পড়তে পারে, পেশিতে ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে। ফলে অনেকেই নিয়মিত এই অভ্যাস বজায় রাখতে পারেন না। (Health Tips)

তাহলে কী করলে ভালো ফল মিলবে?

শুধু হাঁটার ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা উচিত। প্রতিদিনের খাবার থেকে প্রায় ৫০০ ক্যালোরি কমানো গেলে হাঁটার চাপ অনেকটাই কমে যায়। সে ক্ষেত্রে প্রতিদিন ১২ হাজার থেকে ১৫ হাজার স্টেপ হাঁটলেও ওজন কমানোর লক্ষ্য অর্জন করা তুলনামূলক সহজ হয়।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, খুব অল্প সময়ে বেশি ওজন কমানোর লক্ষ্য না রেখে ধীরে ধীরে এগোনো। প্রতিদিন ১০ হাজার থেকে ১২ হাজার স্টেপ হাঁটার অভ্যাস করলে সাধারণভাবে ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রায় ১ কেজি ওজন কমানোর সম্ভাবনা তৈরি হতে পারে, যদি খাদ্যাভ্যাসও নিয়ন্ত্রিত থাকে।

হাঁটার সময় যা মনে রাখতে হবে

1. দ্রুত গতিতে হাঁটলে প্রতি পদক্ষেপে বেশি ক্যালোরি খরচ হয়।

2. সমতল রাস্তার বদলে উঁচু পথে বা ইনক্লাইন ট্রেডমিলে হাঁটলে ক্যালোরি আরও বেশি খরচ হয়।

3. প্রথম দিন থেকেই ১০ হাজার বা তার বেশি পদক্ষেপ হাঁটার চেষ্টা করবেন না। প্রতি সপ্তাহে ধীরে ধীরে স্টেপ বাড়ান ।

4. সপ্তাহে অন্তত এক বা দুই দিন তুলনামূলক কম হাঁটুন, যাতে শরীর বিশ্রাম পায়।

5. প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। এতে পেশির পুনর্গঠন হয় এবং শরীরে পুনরায় শক্তির সঞ্চার হয়।

6. একটানা দীর্ঘ সময় হাঁটার বদলে দিনে ২০ মিনিট করে তিনবার হাঁটলেও ভালো ফল পাওয়া যায়। (Health Tips)

7. তবে মনে রাখতে হবে হাঁটার আগে এবং পরে পর্যাপ্ত জল পান করুন, যাতে শরীরে জলের ঘাটতি না হয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “পুজোর আগেই ওজন কমাতে চান? কী উপায়ে হবে মুশকিল আসান?”

Leave a Comment