রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কিনতে হবে না, মাসিক কিস্তিতে লিজে মিলবে iPhone, iPad ও Mac

Published on: July 29, 2026
---Advertisement---

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সরাসরি টাকা দিয়ে অ্যাপলের ডিভাইস কেনার বদলে মাসিক কিস্তিতে লিজ নেওয়ার সুযোগ মিলবে। Apple-এর নতুন এই ‘Upgrade’ প্রোগ্রামে আইফোন, অ্যাপল ওয়াচের পাশাপাশি একাধিক ম্যাক ও আইপ্যাড মডেলও রাখা হয়েছে। এই উদ্যোগের জন্য ‘Buy Now, Pay Later’ পরিষেবা প্রদানকারী Klarna-র সঙ্গে হাত মিলিয়েছে সংস্থাটি। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অনলাইন এবং অ্যাপলের স্টোর—দুই জায়গা থেকেই এই লিজ নেওয়া যাবে। এর জন্য প্রয়োজন হবে ‘সফট ক্রেডিট চেক’। (Apple iPhone Lease)

কোন ডিভাইস কত দিনের জন্য লিজ?

নতুন ব্যবস্থায় iPhone 17 সিরিজ, iPhone Air, Apple Watch Series 11 এবং Apple Watch Ultra 3 ১২ অথবা ২৪ মাসের জন্য লিজ নেওয়া যাবে। অন্যদিকে MacBook Air, MacBook Pro, iMac, Mac Studio, iPad Air, iPad Pro এবং iPad Mini-র ক্ষেত্রে লিজের মেয়াদ ২৪ অথবা ৩৬ মাস। সবচেয়ে কম দামের iPhone-টির মাসিক লিজ শুরু হচ্ছে ১৭.৯৯ ডলার থেকে।(Apple iPhone Lease)

মেয়াদ শেষে কী হবে?

লিজের সময়সীমা শেষ হলে গ্রাহকের সামনে থাকবে একাধিক বিকল্প। চাইলে বকেয়া অর্থ মিটিয়ে ডিভাইসটি নিজের করে নেওয়া যাবে। অথবা সেটি ফেরত দিয়ে পরিষেবা থেকে বেরিয়ে যাওয়া সম্ভব। নতুন মডেলে আপগ্রেড করে ফের নতুন লিজও শুরু করা যাবে। ডিভাইস কিনলে মোট খরচ তালিকাভুক্ত দামের বেশি হবে না বলে জানিয়েছে PCMag। (Apple iPhone Lease)

কোন মডেলগুলি বাদ?

তবে সস্তা মডেলগুলির ক্ষেত্রে এই সুবিধা মিলছে না। iPhone 16, বেস মডেলের iPad, MacBook Neo এবং Apple Watch SE এই তালিকার বাইরে। নতুন ‘Upgrade’ প্রোগ্রামটি পুরনো iPhone Upgrade Program-কে সরিয়ে আনছে। আগে ১২টি মাসিক পেমেন্টের পর iPhone বদলানোর সুযোগ ছিল।

প্রসঙ্গত, মেমরি চিপের দাম বৃদ্ধি এবং AI-কে ঘিরে প্রযুক্তি বাজারে খরচ বাড়ার মধ্যেই অ্যাপলের এই সিদ্ধান্ত। এর মাত্র এক মাস আগেই iPad ও Mac-এর বেশ কিছু মডেলের দাম ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত বাড়িয়েছিল সংস্থা। সেপ্টেম্বরের সম্ভাব্য iPhone লঞ্চের আগেই নতুন লিজ ব্যবস্থা চালু হওয়ায় তাৎপর্যও বেড়েছে। বাজারে জল্পনা, এবারের লঞ্চে অ্যাপল আনতে পারে সংস্থার সবচেয়ে দামি স্মার্টফোন এবং প্রথমবারের মতো একটি ফোল্ডেবল iPhone। (Apple iPhone Lease)

আরও পড়ুন :- বেবি পাউডার থেকে ক্যানসার ? মামলা মেটাতে বিপুল টাকার প্রস্তাব Johnson & Johnson-এর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “কিনতে হবে না, মাসিক কিস্তিতে লিজে মিলবে iPhone, iPad ও Mac”

Leave a Comment