অযোধ্যার রামমন্দিরকে ঘিরে অনুদান তছরুপের অভিযোগে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় (Jagdish Aphale) বড় প্রশাসনিক পদক্ষেপ নিল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের দৈনন্দিন প্রশাসন আরও সুসংহত করতে প্রথমবারের মতো ‘সচিব’ পদ তৈরি করা হয়েছে। আর সেই পদে নিয়োগ করা হয়েছে RSS প্রবীণ কার্যকর্তা ও IIT-বম্বের প্রাক্তনী ইঞ্জিনিয়ার (Jagdish Aphale) জগদীশ আফালে-কে। আগামী ২ সেপ্টেম্বর ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার কথা।
Jagdish Aphale: কে এই জগদীশ আফালে?
মহারাষ্ট্রের পুনের বাসিন্দা (Jagdish Aphale) জগদীশ আফালে IIT-বম্বে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং এমটেক ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। অবসরের আগে ইউরোপ ও আমেরিকার একাধিক বহুজাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে ভারতে ফিরে অযোধ্যার রামমন্দির নির্মাণ প্রকল্পের মূল ইঞ্জিনিয়ারিং দলের সদস্য হিসেবে ভিত্তি থেকে সুপারস্ট্রাকচার নির্মাণ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বহু বছর ধরেই তিনি RSS এর সঙ্গে যুক্ত এবং সংগঠনের একজন প্রবীণ কার্যকর্তা হিসেবে পরিচিত।
কেন তৈরি হল নতুন সচিব পদ?
রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের পর ট্রাস্ট এই নতুন সচিব পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তেই (Jagdish Aphale) আফালেকে এই পদে নিয়োগ করা হয়েছে। প্রধান নির্বাহী আধিকারিক (সিইও)-এর মতো প্রকাশ্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নয়, বরং ট্রাস্টের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ভিত্তিতেই এই নিয়োগ হয়েছে। সচিব হিসেবে তিনি ট্রাস্টের দৈনন্দিন প্রশাসনিক কাজ দেখবেন এবং অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক কৃষ্ণ মোহনের কাছে রিপোর্ট করবেন।
সুপ্রিম কোর্টের নজরে তদন্ত
এদিকে, রামমন্দিরের অনুদান তছরুপের অভিযোগের তদন্তে উত্তরপ্রদেশ সরকারের গঠিত ইন্সপেক্টর জেনারেল পুলিশ কিরণ এস এর নেতৃত্বে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT)-র বিষয়েও নজর রেখেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে SIT-এ একজন ফরেন্সিক অডিটর অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত দুই সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, তদন্ত দলে ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করা হবে।
মহারাষ্ট্র থেকেই ফাঁস নিটের প্রশ্নপত্র, তদন্তে বিস্ফোরক তথ্য প্রকাশ সিবিআই-এর












Checked out 992bet7… Looks promising. The user interface is intuitive, and they seem to have a decent range of options. Might be onto something good here. Always gamble responsibly! 992bet7
9nbetcom, huh? Took it for a spin. Honestly, it’s pretty smooth. Good selection and easy to use! Seems solid. Play responsibly though, yeah? 9nbetcom
Frev looks like another one of those all-in-one gaming sites, but this one is packed with games that run well even on slower connections. I liked diving into the catalog of games here. Try checking it out : frev