রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি? এই রাজ্যে মিড-ডে মিলে চমক

Tamil Nadu Mid Day Meals
---Advertisement---

পড়ুয়াদের পাতে পড়বে বিরিয়ানি। এবার স্কুলে সপ্তাহে একটা দিন মিড-ডে মিলে বাচ্চাদের দেওয়া হবে চিকেন বিরিয়ানি। ভাবছেন তো? ডিম দিতেই নাজেহাল অবস্থা হয় অনেক রাজ্যের, এবার মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি? এমনই প্রস্তাব দিল তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী রাজমোহন। এবার এইটি সম্পূর্ণ নির্ভর করছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের উপর। এই নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী রাজমোহন কথা বলেছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই রাজ্যে মিড-ডে মিলে চালু হবে চিকেন বিরিয়ানি (Tamil Nadu Mid Day Meals)।

Tamil Nadu Mid Day Meals: কী বললেন, স্কুল শিক্ষামন্ত্রী?

এবিষয়ে স্কুল শিক্ষামন্ত্রী রাজমোহন বলেন, “তামিলনাড়ুর প্রতিটি সরকার মিড-ডে মিলের উন্নতি করতে কিছু না কিছু নয়া জিনিস যোগ করেছে। সেই কারণে এই সরকারও চায়, স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবারে আরও কিছু যোগ করতে। কামরাজার ‘মিড-ডে মিল’ বা মধ্যাহ্নভোজ প্রকল্প চালু করেছিলেন, করুণানিধি এতে ডিম যুক্ত করেন, জয়ললিতা সারা সপ্তাহ জুড়ে বাচ্চাদের ডিম দেওয়ার ব্যবস্থা করে। একইভাবে, সেই পথ ধরে আমি স্কুলের এই মিলে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি দেওয়ার ভাবছি।”

উল্লেখ্য, ১৯৫০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী কে. কামারাজার প্রথম ‘মিড-ডে মিল’ প্রকল্প চালু করেন। যা গোটা ভারতজুড়ে সাড়া পড়েছিল। পরবর্তী সরকারগুলিও বাচ্চাদের খাবারের পুষ্টিগতমান বজায় রাখতে তাঁদের খাবারের মেনুতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিবর্তন এনেছে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে, তৎকালীন ডিএমকে (DMK) সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুলে ব্রেকফাস্ট দেওয়ার বিষয়টি চালু করে। তারপর থেকেই এই প্রকল্প চলে আসছে। এবার এই ব্রেকফাস্টের মেনুতেও হতে চলেছে কিছু রদ বদল।

স্কুলের মেনুতে কী থাকবে?

এখানেই শেষ নয়, স্কুলের ব্রেকফাস্ট পিছু ১৫ টাকা বরাদ্দ করেছে তামিলনাড়ু সরকার। সেই বাঁধা ধরা খাবারের পরিবর্তে বাচ্চাদের খাওয়ারের তালিকায় নতুন মেনু আনতে চলেছে। উপমা, রাভা, আটার পরিবর্তে পড়ুয়াদের খাবার মেনুতে নতুন কিছু আনতে চাইছে সরকার।

সূত্রের খবর, মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি চালুর এই প্রস্তাবটি বর্তমানে মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে বিবেচনাধীন। ফলে এই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্কুলে বাচ্চাদের পুষ্টি দেওয়ার ক্ষেত্রে এই তামিলনাড়ুই অন্যান্য রাজ্যকে পথ দেখিয়েছে। আর সেই ধারাই বজায় রাখতে চাইছে বিজয়ের সরকার।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি? এই রাজ্যে মিড-ডে মিলে চমক”

Leave a Comment