রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জিন্দেগি না মিলেগি দোবারা’- র মতো নয়! লা টোমাটিনার অজানা দিক তুলে ধরলেন এক ভরতীয় তরুণী

Published on: July 30, 2026
---Advertisement---

প্রতি বছর স্পেনের ভ্যালেন্সিয়ার ছোট্ট শহর বুনোলে (Buñol) আয়োজিত হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় উৎসব লা টোমাটিনা (La Tomatina)। পাকা টমেটো ছোড়াছুড়ির এই উৎসব ঘিরে গোটা বিশ্বের পর্যটকদের মধ্যে যেমন উন্মাদনা থাকে, তেমনই বলিউডের ‘জিন্দেগি না মিলেগি দোবারা (Zindagi Na Milegi Dobara)’ ছবির পর বহু ভারতীয়র কাছেও এটি স্বপ্নের ভ্রমণ তালিকায় জায়গা করে নিয়েছে। তবে ২০২৬ সালের লা টোমাটিনা শুরুর আগে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর অনলি গুপ্তা (Anali Gupta) উৎসবের একেবারে বাস্তব চিত্র তুলে ধরে সতর্কবার্তা দিয়েছেন। (La Tomatina Festival)

সোশ্যাল মিডিয়ার ছবির সঙ্গে বাস্তবের ফারাক

গত বছর লা টোমাটিনায় অংশ নেওয়া অনলি সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়া বা সিনেমায় উৎসবটিকে যতটা আনন্দময় ও রঙিন দেখানো হয়, বাস্তবে তা অনেক বেশি ক্লান্তিকর ও কঠিন। তাঁর কথায়, জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতার মধ্যে এটি ছিল, যদিও স্মরণীয়ও বটে। (La Tomatina Festival)

দুর্গন্ধ, ভিড় আর ধাক্কাধাক্কিতে নাজেহাল

অনলির কথায়, উৎসবে ব্যবহৃত টমেটোগুলি সাধারণত অতিপাকা এবং বাজারে বিক্রির অযোগ্য হওয়ায় খুব দ্রুত পচে গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়ায়। সেই গন্ধ এতটাই অসহ্য হয়ে ওঠে যে তাঁর বমি পেতে শুরু করে। আশপাশে থাকা অনেককেও অসুস্থ হতে দেখেছেন বলে জানান তিনি। (La Tomatina Festival)

শুধু তাই নয়, হাজার হাজার মানুষের ভিড়, চারদিক থেকে টমেটো ছোড়া, ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খল পরিস্থিতি সামলানোও বেশ কঠিন বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে শারীরিকভাবে প্রস্তুত নন বা অতিরিক্ত ভিড়ে অভ্যস্ত নন, এমন মানুষের জন্য এই অভিজ্ঞতা অস্বস্তিকর হতে পারে বলেও সতর্ক করেছেন। একজন নারী হিসেবে পরিবেশটি তাঁর কাছে প্রত্যাশার তুলনায় অনেক বেশি ভয় ধরানো মনে হয়েছিল বলেও জানান তিনি। এমনকি বহু দম্পতির ক্ষেত্রে স্বামীকে স্ত্রীকে ভিড় ও আঘাত থেকে রক্ষা করতে দেখা গিয়েছে বলেও উল্লেখ করেন। (La Tomatina Festival)

যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ

অনলি পর্যটকদের মোবাইল ফোন সঙ্গে না রাখার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ভিড়ের মধ্যে ফোন হারানো বা নষ্ট হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি। তবে তিনি কাউকে উৎসবে না যাওয়ার পরামর্শ দেননি। বরং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে, বাস্তব পরিস্থিতি জেনে এবং খরচের বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। (La Tomatina Festival)

সোশ্যাল মিডিয়া মিলল সমর্থন

অনলির ভিডিও প্রকাশ্যে আসার পর বহু নেটিজেন তাঁর সৎ অভিজ্ঞতার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, এই তথ্য ভবিষ্যৎ পর্যটকদের জন্য অত্যন্ত উপকারী। আবার একজন জানিয়েছেন, লা টোমাটিনায় তিনি নিজের নতুন আইফোন হারিয়েছিলেন, ফলে ইউরোপ সফরের সমস্ত ছবিও নষ্ট হয়ে যায়। আর এক ব্যবহারকারীর দাবি, স্পেনের বড় ও শক্ত টমেটো গায়ে লাগলে তা প্রায় পাথরের আঘাতের মতোই যন্ত্রণাদায়ক হতে পারে। (La Tomatina Festival)

আরও পড়ুন :- ‘তরুণ হৃতিক রোশনের মতো দেখতে বলেই কঙ্গনার নিশানায়!’ পাল্টা খোঁচা সৌরভ দাসের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment