রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভিওয়ান্ডিতে বহুতল ধস, মৃত ৯; নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মোদির

Published on: July 31, 2026
---Advertisement---

মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে চারতলা একটি আবাসনের অংশ ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনার পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। (Bhiwandi Building Collapse)

এক্সে (X)শোকবার্তা মোদির

শুক্রবার X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, থানে জেলায় ভবন ধসে প্রাণহানির খবর তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। (Bhiwandi Building Collapse)

কীভাবে ঘটল দুর্ঘটনা?

প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ ভিওয়ান্ডির গঙ্গারামওয়াড়ির ভান্ডারি কম্পাউন্ডে অবস্থিত কোহিনুর অ্যাপার্টমেন্টের বি-উইংয়ের একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর কয়েক মুহূর্তের মধ্যেই ভবনের একাংশ ধসে পড়ে। রাতের নিস্তব্ধতায় এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। (Bhiwandi Building Collapse)

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), দমকল, স্থানীয় পুলিশ এবং ভিওয়ান্ডি নিজামপুর সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন (BNCMC)-এর কর্মীরা। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের কাজ এখনও চলছে। প্রথমে মৃতের সংখ্যা কম থাকলেও, সময়ের সঙ্গে তা বেড়ে ৯-এ পৌঁছেছে। (Bhiwandi Building Collapse)

তদন্তের নির্দেশ ফড়নবীসের

ঘটনার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এই দুর্ঘটনার জন্য যাঁদের গাফিলতি রয়েছে, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে ভবনের অংশ ধসে পড়ল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। (Bhiwandi Building Collapse)

আরও পড়ুন :- ১৯ বছর পরে কলকাতা ফিরলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ভিওয়ান্ডিতে বহুতল ধস, মৃত ৯; নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মোদির”

Leave a Comment