রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

২০২৭ ভোটের আগে BSP থেকে বহিষ্কৃত আকাশ আনন্দের শ্বশুর অশোক সিদ্ধার্থ

Published on: August 2, 2026
Mayawati
---Advertisement---

[ছবি:এক্স]

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই বড় সাংগঠনিক সিদ্ধান্ত নিলেন বহুজন সমাজ পার্টি (BSP) প্রধান (Mayawati) মায়াবতী। দলের শৃঙ্খলাভঙ্গ ও সাংগঠনিক নির্দেশ অমান্যের অভিযোগে প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা আকাশ আনন্দের শ্বশুর অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত হয়েছেন পার্টির সমন্বয়কারী রণধীর সিং বেনিওয়ালও।

Mayawati: অশোক সিদ্ধার্থকে বহিষ্কারের কারণ

Ashok Siddarth

রবিবার এক্স (X) পোস্টে মায়াবতী জানান, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে টিকিট বণ্টন নিয়ে মতবিরোধের জেরে আগেও অশোক সিদ্ধার্থকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেওয়ায় তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়।

একাধিক রাজ্য থেকে আচরণ নিয়ে অভিযোগ

(Mayawati) মায়াবতীর দাবি, উত্তরপ্রদেশের বাইরে সংগঠন শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হলেও কর্ণাটক, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ থেকে তাঁর বিরুদ্ধে বারবার আচরণ ও সাংগঠনিক কাজকর্ম নিয়ে অভিযোগ আসে। দলীয় নেতৃত্বের একাধিক সতর্কবার্তার পরও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Mayawati: ২০২৭ ভোটের আগে কড়া বার্তা BSP প্রধানের

মায়াবতী আরও অভিযোগ করেন, অশোক সিদ্ধার্থকে উত্তরপ্রদেশ রাজনীতিতে ফেরানো হতে পারে—এমন খবর ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দলের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে কোনও পরিস্থিতিতেই সিদ্ধার্থকে আর দলে ফিরিয়ে নেওয়া হবে না।

এছাড়া পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের কিছু অংশের দায়িত্বে থাকা রণধীর সিং বেনিওয়ালকেও দলীয় নির্দেশ অমান্যের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। (Mayawati) মায়াবতী জানান, পাঞ্জাবের দায়িত্ব আবারও রাজ্যসভার সাংসদ রামজি গৌতমকে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে উত্তরপ্রদেশের বাইরে কাজ করা BSP-র কোনও সমন্বয়কারীকে রাজ্যে নতুন দায়িত্ব দেওয়া হবে না।

মাধবন-বিবেককে রাজ ঠাকরের তোপ, ‘ভারত এত ভালো হলে দুবাই কেন?’


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “২০২৭ ভোটের আগে BSP থেকে বহিষ্কৃত আকাশ আনন্দের শ্বশুর অশোক সিদ্ধার্থ”

Leave a Comment