মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও ফের ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা একটি দীর্ঘ পোস্টে তিনি জানান, ইরানের সামনে এখন দু’টি পথ খোলা রয়েছে। একটি হল আমেরিকার সঙ্গে চুক্তি করা, অন্যটি সম্পূর্ণ আত্মসমর্পণ করা। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে ফের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। (Donald Trump)
চুক্তি না হলে কড়া অবস্থান
পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বারবার হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের কথা বলছে। কিন্তু বাস্তবে ওই গুরুত্বপূর্ণ জলপথ মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর দাবি, হরমুজ প্রণালী দিয়ে কী পণ্য বা জাহাজ চলাচল করবে, তা আমেরিকার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরানের দিকে কোনও কিছুই যেতে দেওয়া হবে না। তাঁর কথায়, যতদিন না ইরান চুক্তিতে রাজি হচ্ছে বা সম্পূর্ণ আত্মসমর্পণ করছে, ততদিন এই অবস্থান বজায় থাকবে। উল্লেখ্য, এর আগের দিনও ইরানের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। (Donald Trump)
ট্রাম্পের দাবি মানছে না তেহরান
অন্যদিকে, ট্রাম্পের এই বক্তব্য সম্পূর্ণ খারিজ করেছে ইরান। দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনও আলোচনা চলছে না।
তিনি বলেন, ইরানের সঙ্গে ওমানের সীমিত যোগাযোগ রয়েছে। তবে সেই যোগাযোগের বিষয়বস্তু কূটনৈতিক আলোচনা নয়। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি অস্থায়ী রুট নির্ধারণের বিষয়েই এই যোগাযোগ হচ্ছে। (Donald Trump)
বাড়ছে কূটনৈতিক চাপ
ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিললেও ট্রাম্পের নতুন মন্তব্যে সেই পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে। দুই দেশের অবস্থান এখনও সম্পূর্ণ বিপরীত হওয়ায় ভবিষ্যতে কূটনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। (Donald Trump)
আরও পড়ুন :- গাজা যুদ্ধে বড় মোড়! হামাসের নিরস্ত্রীকরণে ঐতিহাসিক চুক্তির দাবি ট্রাম্পের













2 thoughts on “শান্তির আবহেই ট্রাম্পের কড়া বার্তা ইরানকে, সামনে শুধু দুটি পথ”