আগামী ১৬ অগস্ট থেকে ১৮ অগস্ট পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র। তিন দিনের সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এই অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং নারী সংরক্ষণ বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। গুরুত্বপূর্ণ এই দুই বিলকে ঘিরে জাতীয় রাজনীতিতে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে (Delimitation Bill)।
Delimitation Bill: ১৬-১৮ অগস্ট সংসদে বিশেষ অধিবেশন?
সংবিধান সংশোধনী বিল পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সমর্থন জরুরি। কংগ্রেস জানিয়েছে, দলের অভ্যন্তরে এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনার পর তারা তাদের সিদ্ধান্ত জানাবে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) এবং ‘নারী সংরক্ষণ সংশোধনী বিল’-এর বিষয়ে কংগ্রেসের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে।
ভোটাভুটির সময় সংসদে ৫২৮ জন সংসদ উপস্থিত ছিলেন। যার ফলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যাটি দাঁড়ায় ৩৫২-তে। বিলের বিপক্ষে ভোট পরে ২৩০টি। পক্ষে ভোট পড়ে ২৯৮টি। ফলে বিলটি পাশ করানো যায়নি। তবে, তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক সাংসদ এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার বিধায়করা পক্ষ পরিবর্তন করার পর নিম্নকক্ষে এনডিএ-এর সমর্থনের সদস্যের সংখ্যা বেড়েছে।
বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্র শারদ পাওয়ারের এনসিপি (NCP) ও ডিএমকে (DMK)-সহ অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গেও যোগাযোগ করছে বিজেপি।










