রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ট্রেনের ধাক্কা খেয়েও উঠে হাঁটল গরু, ‘অলৌকিক’ ঘটনা! উত্তরপ্রদেশে ভাইরাল ভিডিয়ো ঘিরে চর্চা

Published on: August 5, 2026
---Advertisement---

চোখের সামনে দ্রুতগতির ট্রেন। রেললাইনের উপর দাঁড়িয়ে একটি গরু। উপস্থিত সকলেই প্রায় ধরে নিয়েছিলেন, বড় দুর্ঘটনা আর ঠেকানো যাবে না। কিন্তু পরের কয়েক সেকেন্ডেই যা ঘটল, তা দেখে হতবাক হয়ে যান সবাই। ট্রেনের ধাক্কা লাগার পরেও গরুটি উঠে দাঁড়িয়ে হেঁটে চলে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পলিয়া আটারিয়া (Palia Ataria) রেলক্রসিংয়ে। আর সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। (Viral News)

বন্ধ রেলগেটে ঢুকে পড়ে গরু

জানা গিয়েছে, রেলগেট বন্ধ থাকার সময় একটি গরু কোনওভাবে রেললাইনের উপর চলে আসে। সেই সময় দ্রুতগতিতে একটি ট্রেন ক্রসিং পার হচ্ছিল। উপস্থিত মানুষ আতঙ্কে তাকিয়ে ছিলেন। ভিডিয়ো তে দেখা যায়, ট্রেনটি গরুর পিছনের অংশে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে গরুটি মাটিতে পড়ে পাল্টি খোলা। কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে হেঁটে রেললাইন ছেড়ে বেরিয়ে যায়। বাইরে থেকে বড় ধরনের আঘাতও চোখে পড়েনি। (Viral News)

মোবাইলে ধরা পড়ল গোটা ঘটনা

রেলক্রসিংয়ে অপেক্ষা করা স্থানীয় মানুষ এবং পথচলতি কয়েকজন তাঁদের মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করেন। ভিডিয়োটি পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে রেকর্ড করা এক ব্যক্তি বলেন, সাওয়ান মাসের প্রথম সোমবারে ভগবান শিবের কৃপায় গরুটি এত বড় দুর্ঘটনা থেকেও প্রাণে বেঁচে গেছে। (Viral News)

‘হার হার মহাদেব’ ধ্বনিতে ভরে উঠল মন্তব্যের ঘর

ভিডিয়ো টি Instagram ও X এ পোস্ট করা হয়েছে। Instagram এ ‘arvind714yadav’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ও পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়ো টিতে ৭ লক্ষ ৩৫ হাজারেরও বেশি লাইক পড়েছে। হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন। অনেকেই ‘হার হার মহাদেব’ লিখে ভগবান শিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আবার অনেকের মতে, চিকিৎসা বা প্রযুক্তি যেখানে ব্যর্থ হয়, সেখানে ঈশ্বরের আশীর্বাদই অসম্ভবকে সম্ভব করে তোলে। সাওয়ান মাসে এই ঘটনাকে ঘিরে তাই অলৌকিকতার আলোচনা আরও জোরদার হয়েছে। (Viral News)

আরও পড়ুন :- ‘রামায়ণ’-এর সঙ্গে ‘আদিপুরুষ’-এর তুলনা না করার আবেদন মনোজ মুনতাশিরের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment