রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘বাংলাদেশ ফিরব’, হাসিনার ঘোষণার পরই শাকিবের বাড়িতে হামলা, ফের উত্তপ্ত বাংলাদেশ

Published on: August 6, 2026
Attack at Shakib Al Hasans Residence
---Advertisement---

হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পরই ফের উত্তপ্ত হয়ে উঠেছে পড়শি দেশ। সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরতে চান। বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ক্ষমতায় ফেরার জন্য নয়, বরং দেশের মানুষকে সংকট থেকে বের করে আনতেই তাঁর এই প্রত্যাবর্তনের ইচ্ছা। যদিও দেশে ফেরার নির্দিষ্ট দিন জানাননি তিনি। তবে একইসঙ্গে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হাসিনা। আর এরপর থেকেই দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভার্চুয়াল বৈঠকে শাকিব, কয়েক ঘণ্টার মধ্যেই বাড়িতে হামলা

এদিন শেখ হাসিনার ওই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার শাকিব আল হাসানও। বৈঠকের ভিডিয়ো প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মাগুরার পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রের দাবি, বুধবার রাত প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। অভিযোগ, বাড়ির লোহার গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। (Attack at Shakib Al Hasan’s Residence)

আওয়ামী লিগের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার শাকিব

হামলার পর আওয়ামী লিগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার কারণেই শাকিবকে নিশানা করা হয়েছে। দলের অভিযোগ, বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হয়েছে এবং বিরোধী মত দমনে ভয় দেখানোর চেষ্টা চলছে। যদিও হামলার ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়নি।

৩২ বছরের নির্বাসনের আক্ষেপ, এখনও বাংলাদেশেই ফিরতে চান তসলিমা নাসরিন

দেশে ফেরা নিয়েই নতুন জল্পনা

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর ওই বছরের ৫ আগস্ট দেশ ছেড়েছিলেন হাসিনা। এর কিছুদিন পর থেকেই দেশের বাইরে চলে যান আওয়ামী লিগের সাংসদ শাকিব আল হাসানও। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলাও রয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলাগুলির কারণে দেশে ফিরলেই তাঁকে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। তবু তাঁর বার্তা স্পষ্ট—“মেরে ফেললেও ফিরব।” তবে রাজনৈতিক মহলের মতে, হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা এবং তার পরপরই শাকিবের বাড়িতে হামলার ঘটনা বাংলাদেশের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন নজর, আগামী কয়েক মাসে পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়। (Attack at Shakib Al Hasan’s Residence)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment