রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জেন জি-দের কাছে পৌঁছতে নতুন কৌশল এবিভিপির, কলেজে আসছে ‘স্ক্রিন টাইম টু গ্রিন টাইম’!

Published on: August 6, 2026
ABVP Screen Time to Green Time Campaign
---Advertisement---

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের পর থেকে দেশের তরুণ প্রজন্ম বা জেন জি-দের ক্ষমতা এবং জেদ সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তাই এবার সেই তরুণদেরই আরও বেশি করে নিজেদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে এবং নতুন প্রজন্মের মানসিকতা বুঝে তাদের কাছে পৌঁছতে একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। আরএসএসের ছাত্র সংগঠনটি এবার কলেজ ক্যাম্পাসে গঠনমূলক আলোচনা, সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষামূলক বিভিন্ন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার পরিকল্পনা করেছে।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন কলেজে ‘স্ক্রিন টাইম টু গ্রিন টাইম’ এবং ‘স্ক্রিন টাইম টু মিউজিক টাইম’ নামে বিশেষ উদ্যোগ শুরু হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার থেকে পড়ুয়াদের কিছুটা দূরে এনে পরিবেশ, সংস্কৃতি এবং সৃজনশীল কাজে তাদের আগ্রহ বাড়ানো। পাশাপাশি মনীষীদের জীবন ও ভাবনা নিয়ে আলোচনা সভা, গান, সাহিত্যচর্চাসহ নানা সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হবে। (ABVP Screen Time to Green Time Campaign)

শুধু সাংস্কৃতিক কর্মসূচিই নয়, কলেজে পড়ুয়াদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যেও ‘ক্যাম্পাস চলো’ নামে একটি বিশেষ অভিযান শুরু করার পরিকল্পনা করেছে ABVP. সংগঠনের দাবি, শিক্ষাঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্বের গুণ এবং সামাজিক দায়িত্ববোধ আরও শক্তিশালী করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর কলেজ ক্যাম্পাসগুলিতেও নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। সেই পরিস্থিতিতে ছাত্রসমাজের মধ্যে নিজেদের সংগঠনের ভিত্তি আরও মজবুত করতেই ABVP এই নতুন কর্মসূচিগুলির উপর জোর দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া বিজেপি, কয়েকজন কর্মীকে শোকজ ও বরখাস্ত

এদিকে, নতুন প্রজন্ম বা জেন জি-দের নিয়ে আলোচনা এখন জাতীয় স্তরেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার দিল্লিতে জেন জি-দের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সম্প্রতি তিনি বলেছেন, বর্তমান প্রজন্ম প্রশ্ন করতে ভালোবাসে এবং তাদের কৌতূহলের সঠিক উত্তর দেওয়া প্রয়োজন। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিভিন্ন অনুষ্ঠানে তরুণদের ভূমিকা এবং দেশের ভবিষ্যৎ গঠনে তাদের অবদানের কথা বারবার তুলে ধরেছেন। (ABVP Screen Time to Green Time Campaign)

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনের ছাত্র রাজনীতিতে জেন জি-দের সমর্থন অর্জন করাই এখন বিভিন্ন সংগঠনের অন্যতম বড় লক্ষ্য। সেই কারণেই ABVP-র এই নতুন কর্মসূচিগুলিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment