নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। (Weather Update) দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। মেঘলা আকাশের পাশাপাশি কোথাও হালকা-মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহজুড়েই বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও।
Weather Update: আজ কোথায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমের এক-দু’টি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবার-বুধবার কেমন থাকবে আবহাওয়া?
(Weather Update) সোমবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। ১১ ও ১২ আগস্ট, মঙ্গলবার-বুধবার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ ও ১৪ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
Weather Update: উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট
উত্তরবঙ্গেও সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি দিনগুলিতে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০৭°C, স্বাভাবিকের চেয়ে ০.০৩°C কম। সর্বনিম্ন ২৫.০২°C, যা স্বাভাবিকের চেয়ে ১.০৩°C কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮%, সর্বনিম্ন ৭১%। (Weather Update) রবিবার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিম্ন ২৭°C-এর আশপাশে থাকতে পারে।
সরকারি কর্মীদের জন্য সুখবর, বেতন-ডিএ থেকে পেনশন সপ্তম পে কমিশনে কী কী রয়েছে?












1 thought on “নিম্নচাপে ভিজবে বাংলা, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?”