দর্শক কি সত্যিই মুখ ফিরিয়ে নিচ্ছেন ISL থেকে? (ISL Fan Survey) ক্লাবের আর্থিক চাপ, সম্প্রচার নিয়ে প্রশ্ন এবং একের পর এক অনিশ্চয়তার আবহে এবার সরাসরি ফুটবলপ্রেমীদের দরজায় পৌঁছে গেল ইন্ডিয়ান সুপার লিগ (ISL) কর্তৃপক্ষ। লিগের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সমর্থকদের মনোভাব বুঝতে শুরু হয়েছে বিশেষ অনলাইন সমীক্ষা। তাহলে কি বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত মিলছে?
ISL Fan Survey: কেন এই সমীক্ষা?
প্রায় দু’বছর ধরে নানা অনিশ্চয়তা ও টানাপোড়েনের মধ্যে রয়েছে দেশের শীর্ষ ফুটবল লিগ। সম্প্রতি ISL থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জামশেদপুর FC. এরপরই দর্শকদের আগ্রহ এবং লিগের জনপ্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতেই গুগল ফর্মের মাধ্যমে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মতামত নেওয়া হচ্ছে।(ISL Fan Survey)
কী জানতে চাইছে ISL?
(ISL Fan Survey) সমীক্ষায় সমর্থকদের প্রিয় ক্লাব, ম্যাচ দেখার অভ্যাস, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেন কি না এবং অনলাইন বা ওটিটি প্ল্যাটফর্মে ISL দেখতে সাবস্ক্রিপশন নেন কি না—জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি লিগের প্রতি আগ্রহ কমে যাওয়ার সম্ভাব্য কারণ, প্রতিযোগিতার মান, আকর্ষণ, সম্প্রচার ব্যবস্থা এবং ক্লাবগুলির পারফরম্যান্স নিয়েও মতামত চাওয়া হয়েছে।
পরিচালনায় বদল, বাড়ছে চাপ
ISL-এর প্রথম মরশুম থেকে দীর্ঘদিন লিগ পরিচালনা করেছে FSDL . গত বছর চুক্তি সংক্রান্ত জটিলতায় পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে। জিনিয়াস স্পোর্টসকে দায়িত্ব দেওয়ার আলোচনা হলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্যের উদ্যোগে সমাধান হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ক্লাবগুলির যৌথ উদ্যোগেই লিগ পরিচালিত হবে।
নতুন চুক্তি অনুযায়ী, প্রতিটি ক্লাবকে বছরে ১.১ কোটি টাকা করে দিতে হবে, যা দুই কিস্তিতে জমা দেওয়ার কথা। চলতি মরশুম শুরু হওয়ার কথা ৪ঠা সেপ্টেম্বর।
জামশেদপুরের সিদ্ধান্তে নতুন উদ্বেগ
টাটা গোষ্ঠীর বোর্ড বৈঠকে ISL-এ আর বিনিয়োগ না করার সিদ্ধান্তের পর জামশেদপুর এফসি সরে দাঁড়িয়েছে। সংস্থার দাবি, দীর্ঘদিন বিপুল অর্থ বিনিয়োগ করেও ভারতীয় ফুটবল থেকে প্রত্যাশিত আর্থিক বা বাণিজ্যিক লাভ মেলেনি।
দর্শকসংখ্যা, টিভি ও ডিজিটাল ভিউয়ারশিপ, স্পনসরশিপ এবং ক্লাবগুলির আর্থিক স্থিতিশীলতা—সব মিলিয়েই এখন বড় চ্যালেঞ্জ আজ ISL- এর সামনে। তাই (ISL Fan Survey) এই সমীক্ষার ফলাফলই হয়তো ঠিক করবে, আগামী দিনে লিগের কাঠামো, বিপণন কৌশল ও দর্শক টানার পরিকল্পনায় কতটা বদল আসবে।
দ্রাবিড়ের পর গম্ভীরকে নয়, লক্ষ্মণকেই চেয়েছিল BCCI, কেন নিলেন না দায়িত্ব?












1 thought on “ISL-এ কেন হঠাৎ শুরু ‘ফ্যান সার্ভে’? রইল বিস্তারিত”