রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লিভারপুল কিনতে কত টাকা দিচ্ছেন বেজোসরা? অঙ্ক জানলে চমকে যাবেন

Published on: August 10, 2026
Liverpool Deal
---Advertisement---

অ্যানফিল্ডে কি এবার ঢুকতে চলেছে বিশ্বের অন্যতম বড় ধনকুবেরদের জোট? লিভারপুলের মালিকানা নিয়ে জোরদার হয়েছে জল্পনা। (Liverpool Deal) ক্লাবের মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (FSG)-এর কাছ থেকে প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার কিনতে আলোচনার একেবারে শেষপর্বে পৌঁছে গিয়েছে একটি কনসোর্টিয়াম। আর সেই জোটের নামের তালিকায় রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। নেতৃত্বে ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়া।

Liverpool Deal: ৪৪০-৪৫০ কোটি পাউন্ডের লিভারপুল ডিল

সোমবার এক বিবৃতিতে FSG জানিয়েছে, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম লিভারপুলে সংখ্যালঘু শেয়ার অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। গত কয়েক মাস ধরেই এই বিষয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা চলছে। সূত্রের খবর, চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহেই চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে।

Liverpool Deal 1
ছবি: অ্যানফিল্ড (এক্স)

প্রস্তাবিত চুক্তিতে লিভারপুলের মোট মূল্য ধরা হয়েছে প্রায় ৪৪০ থেকে ৪৫০ কোটি পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৬ হাজার ২৫৮ কোটি টাকা। চুক্তি সম্পূর্ণ হলে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবগুলির তালিকায় আরও শক্তিশালী জায়গা করে নেবে ‘দ্য রেডস’।

বেজোসের প্রথম বড় ফুটবল পদক্ষেপ

ফোর্বসের হিসাব অনুযায়ী, জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ২৮,০০০ কোটি ডলারেরও বেশি। এর আগে আমেরিকার NFL-এর একাধিক ফ্র্যাঞ্চাইজি কেনার চেষ্টা করেছিলেন তিনি। তবে লিভারপুলে বিনিয়োগ সফল হলে ফুটবল দুনিয়ায় সেটিই হবে তাঁর প্রথম বড় পদক্ষেপ। (Liverpool Deal)

অন্যদিকে, এদুয়ার্দো সাভেরিন ২০২২ সালে চেলসি কেনার দৌড়েও ছিলেন। ফলে লিভারপুলের সম্ভাব্য এই বিনিয়োগে ফুটবল দুনিয়ার দুই পরিচিত ধনকুবেরের যোগ নতুন মাত্রা যোগ করেছে।

Liverpool Deal: মিত্তলের জামাই, QPR-এও মালিকানার অভিজ্ঞতা

এই কনসোর্টিয়ামের মূল কাণ্ডারি অমিত ভাটিয়া। ব্রিটিশ-ভারতীয় এই ব্যবসায়ী ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তলের জামাই। দীর্ঘদিন ধরে ইংলিশ ফুটবলের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের (QPR) শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত তিনি। ফলে ইংলিশ ফুটবলের ক্লাব পরিচালনা ও মালিকানার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা রয়েছে।

FSG থাকছে নিয়ন্ত্রণে

লিভারপুলের মালিকানা অবশ্য পুরোপুরি হাতবদল হচ্ছে না। ২০১০ সালে প্রায় ৩০ কোটি পাউন্ডে ক্লাবটি অধিগ্রহণ করেছিল FSG। তাদের মালিকানাতেই দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২০ সালে প্রিমিয়ার লিগ জেতে লিভারপুল। এরপর ২০২৪-২৫ মরশুমেও ঘরে তোলে লিগ শিরোপা।

(Liverpool Deal) প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ক্লাবের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার নতুন বিনিয়োগকারীদের হাতে গেলেও লিভারপুলের প্রধান ও সার্বিক নিয়ন্ত্রণ FSG-র হাতেই থাকবে।

৬ মাস ধরে সৌরভকে ‘খতম’ করার হুমকি, রহস্যময় চিঠির নেপথ্যে কে?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “লিভারপুল কিনতে কত টাকা দিচ্ছেন বেজোসরা? অঙ্ক জানলে চমকে যাবেন”

Leave a Comment