ভারী বর্ষণ। যার জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ঘটছে একের পর এক ভূমিধসের মতো ঘটনা। হিমাচল প্রদেশে ভারী বর্ষণে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। বন্ধ প্রায় প্রায় ২৬০টি রাস্তা। রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (SEOC) তথ্য অনুযায়ী, এই দুর্যোগে আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৮৮৬ কোটি টাকা ছাড়িয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি ও কুলু জেলা (himachal pradesh rain)।
himachal pradesh rain: কবে কমবে দুর্যোগ, কী বলল মৌসম ভবন?
৩০ জুন থেকে ৯ অগস্ট পর্যন্ত, ভূমিধস ও বন্যার ফলে প্রায় ৬৮ জন এবং সড়ক দুর্ঘটনায় আরও ৮৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও প্রায় ২৫৭ জন এখনও নিখোঁজ। দুর্যোগ আরও বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছে মৌসম ভবন। হিমাচল প্রদেশের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে (himachal pradesh rain)।
হিমাচল প্রদেশের মান্ডি, শিমলা ও কুল্লু জেলায় বহু বিদ্যুৎ-এর বহু খুঁটি উপড়ে পড়েছে এবং বেশ কিছু পানীয় জল সরবরাহ প্রকল্প বন্ধ রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাস্তা পরিষ্কার এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।
অবিরাম বৃষ্টিপাতের কারণে কুলু এলাকা জুড়ে নদী ও সড়ক এক হয়ে গিয়েছে। সড়কের উপর দিয়েই নদী বইছে। বিভিন্ন জায়গা থেকে ধস নামার খবরও সামনে আসছে। মান্ডি জেলার ঝালোগির (Jhalogi) কাছে ধস নামার কারণে জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে।
ভূমিধসের কারণে মান্ডি-কুলু জাতীয় সড়ক সহ প্রায় ২৫৯টি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি। সেখানে ১২০টি সড়ক বন্ধ রয়েছে। এরপরই রয়েছে চাম্বা (৪২টি), কুলু (৪০টি) ও শিমলা (৩০টি)। যুদ্ধকালীন তৎপরতা সঙ্গে রাস্তাগুলিতে দ্রুত পরিষ্কারের কাজ চলছে। মাঝে মধ্যেই বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।










1 thought on “ভারী বর্ষণে ভূমিধস, বিপর্যস্ত হিমাচলে মৃত ১৫৭, এখন পরিস্থিতি কী?”