রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দেশে বন্ধ একাধিক রাম, Antiquity থেকে Old Monk, তালিকায় আর কারা?

---Advertisement---

দেশে জনপ্রিয় রামে ব্র্যান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI (Food Safety and Standards Authority of India)। উৎপাদন ও বিক্রির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে মাথায় হাত সুরাপ্রেমীদের (rum banned in india)। কেন নিষেধাজ্ঞা জারি করা হলো? তালিকায় কোন কোন ব্র্যান্ড?

rum banned in india: নিষিদ্ধ মদের তালিকা

ওল্ড মঙ্কের ৩টি ভ্যারিয়েন্টে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এগুলি হল, The Legend, Gold Reserve ও XXX Matured Rum। এই ৩টি পণ্যই মহারাষ্ট্রে বানায় মোহন রকি স্প্রিংওয়াটার। FSSAI-এর দাবি, সঠিকভাবে দীর্ঘদিন এজিং না করে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়েছে। তাই এই কোম্পানির স্রেফ এই ভ্যারিয়েন্টগুলি বাজারে উপলব্ধ থাকবে না। এর মধ্যে রয়েছে, Bagpiper Deluxe Whisky, Royal Challenge Whisky, Antiquity Blue Whisky, McDowell’s No. 1 Rum, Old Cask Deluxe XXX Rum।

কেন এই ব্র্যান্ডগুলি চিহ্নিত করা হয়েছে?

কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার ল্যাবরেটরি পরীক্ষায় এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ সামনে এসেছে।

কৃত্রিম ফ্লেভার ব্যবহার: অভিযোগ, প্রাকৃতিক উপায়ে দীর্ঘদিন ধরে মদ পচিয়ে তৈরি করার পরিবর্তে রাম বা হুইস্কিতে কৃত্রিম বা ‘নেচার-আইডেন্টিক্যাল’ ফ্লেভার যোগ করা হচ্ছিল।

সাব-স্ট্যান্ডার্ড ঘোষণা: নিয়ম না মানায় এই বিশেষ ব্যাচ বা পণ্যগুলিকে ‘সাব-স্ট্যান্ডার্ড’ বা নিম্নমানের খাদ্যপণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

FSSAI জানিয়েছে, শুধুমাত্র পচানো নয়, আরও অভিযোগ রয়েছে এই ব্র্যান্ডের বিরুদ্ধে। ওল্ড মঙ্কের গায়ে ‘7 Years Old Blended’ বলে লেখা থাকলেও সেইগুলিকে পরীক্ষা করে দেখ হয়েছে পরীক্ষায় ৯৫%-র বেশি অংশই ছিল সাধারণ আন-এজড্ স্পিরিট, যার মধ্যে ম্যাচ্যুরড রাম ছিল ৫ শতাংশেরও কম। ফলে ব্র্যান্ডের গায়ে লাগানো লেবেলের সঙ্গে স্ট্যাটাস মেলেনি। তাই এই ভ্যারিয়েন্টগুলিকে ব্যান করেছে FSSAI।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দেশে বন্ধ একাধিক রাম, Antiquity থেকে Old Monk, তালিকায় আর কারা?”

Comments are closed.