রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গাঁজা টেনে ফুকেত-দিল্লিগামী বিমান চালাচ্ছিলেন পাইলট? তদন্তে কী বলছে রিপোর্ট?

Air India
---Advertisement---

মাঝ আকাশ থেকেই হু হু করে নামতে শুরু করে বিমান। তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন ফুকেত-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানের ভিতরের যাত্রীরা। কেন এমনটা হলো? ঠিক কী ঘটেছিল, তা তদন্ত শুরু করেছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার সেই চূড়ান্ত রিপোর্টে স্পষ্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 উড়ানের পাইলট গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন। ডোপ টেস্টে ওই পাইলটের রক্তে পাওয়া গিয়েছে গাঁজার নমুনা। এবার ওই পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু করবে ডিজিসিএ (Air India)।

Air India: রিপোর্টে কী উঠে এল?

সূত্রের খবর, প্রাথমিক পরীক্ষায় পাইলট-ইন-কমান্ডের রিপোর্ট ‘not negative’ এসেছিল। তারপর রিপোর্ট নিশ্চিত করতে নমুনা আরও একবার পাঠানো হয়। তারপরেই রিপোর্ট পজিটিভ আসে। তবে পাইলটের শরীরে কোন সাইকো অ্যাকটিভ সাবস্টেনস (psychoactive substance) পাওয়া গিয়েছে, তা স্পষ্ট জানানো হয়নি (Air India)।

তবে, তদন্ত চলাকালীন বিচ্ছিন্ন কোনও তথ্যের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে না পৌঁছানোর বিষয়ে সতর্ক করেছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। সংস্থাটি জানিয়েছে, গোটা বিষয়টি প্রমাণ সাপেক্ষে তদন্ত করে খতিয়ে দেখা হবে।

ঘটনার পর ৪ অগস্ট দুই পাইলটকেই সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের শারীরিক পরীক্ষাও করা হয়েছে। এক পাইলটের শরীরে মিলেছে গাঁজার নমুনা। সূত্রের খবর, গোটা ঘটনার রিপোর্ট ডিজিসিএ-র কাছে পাঠাবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তারপরেই যাবতীয় পদক্ষেপ নেবে ডিজিসিএ। ফুকেত-দিল্লিগামী এই ঘটনার পর কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার সিইও-কে তলব করা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “গাঁজা টেনে ফুকেত-দিল্লিগামী বিমান চালাচ্ছিলেন পাইলট? তদন্তে কী বলছে রিপোর্ট?”

Leave a Comment