রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাত্র ১৭ বছরেই বিপুল আয়, কী করেছিলেন? শেয়ার করলেন রিয়া

Published on: August 12, 2026
---Advertisement---

পুরনো ছবি সামনে। পাশে নিজের বর্তমান চেহারা। সেই ছবি দেখিয়েই নিজের মুখ নিয়ে পুরনো দিনের এক সিদ্ধান্তের কথা জানালেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাত্র ১৭-১৮ বছর বয়সে MTV-র VJ হিসেবে ৩ লক্ষ টাকা বেতন পেয়েছিলেন তিনি। আর সেই টাকার বড় অংশ খরচ করেছিলেন নিজের চেহারা বদলাতে। (Rhea Chakraborty)

১৭-১৮ বছরেই ৩ লক্ষ টাকা বেতন

তন্ময় ভাটের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর দিনের কথা বলেন রিয়া। তিনি জানান, সেই সময়ে VJ-রা ভালো পারিশ্রমিক পেতেন। তাঁর শেষ বেতন ছিল প্রায় ৩ লক্ষ টাকা। বয়স কম হওয়ায় সেই টাকা পেয়ে নিজেকে বেশ ধনী মনে হয়েছিল রিয়ার।

তবে সেই টাকা কোথায় খরচ করেছিলেন? রিয়ার কথায়, নিজের মুখ ‘ঠিক’ করতেই সেই টাকা খরচ করেছিলেন তিনি। পুরনো ছবির সঙ্গে বর্তমান ছবি মিলিয়ে দেখানোর সময়ই এই কথা জানান অভিনেত্রী। (Rhea Chakraborty)

‘সুন্দর না হলে কথা বলার সুযোগও পওয়া যেত না’

কেরিয়ারের শুরুর সময়ের ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়েও মুখ খোলেন রিয়া। তাঁর দাবি, একটা সময় শুধু দেখতে ভালো মানুষদেরই কথা বলার সুযোগ দেওয়া হতো। সেই মানসিকতার প্রভাব তাঁর উপরেও পড়েছিল বলে ইঙ্গিত দেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে তন্ময় ভাট মজা করে নিজের মুখ ‘ঠিক’ করার কথা জানতে চাইলে রিয়া বলেন, ‘প্রত্যেকেরই ফেসলিফট করা উচিত।’ তাঁর মতে, বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে এবং চেহারায় পরিবর্তন আনার জন্য নানা ধরনের ব্যবস্থা রয়েছে। (Rhea Chakraborty)

VJ থেকে বলিউড

MTV-র VJ হিসেবে কাজ শুরু করার পর অভিনয়ে পা রাখেন রিয়া। ২০১২ সালে তেলুগু ছবি ‘Tuneega Tuneega’ দিয়ে তাঁর অভিনয়ে অভিষেক হয়। ২০১৩ সালে ‘Mere Dad Ki Maruti’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তিনি।

তবে ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। মাদক-সংক্রান্ত তদন্তে রিয়াকে গ্রেফতারও করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

নতুন অধ্যায় ‘Chapter 2’-তে

২০২৫ সালের মার্চে CBI সুশান্তের মৃত্যুর তদন্তের সমাপ্তি টেনে জানায়, এটি আত্মহত্যা এবং ঘটনায় কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। রিয়ার বিরুদ্ধে চলা দীর্ঘ আইনি ও তদন্ত-পর্বও সেখানেই নতুন মোড় নেয়।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও রয়েছেন রিয়া। ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে ‘Chapter 2’ নামে একটি ব্র্যান্ড চালান তিনি। সামনে তাঁকে দেখা যাবে ‘The Traitors’-এর দ্বিতীয় সিজনে। (Rhea Chakraborty)

আরও পড়ুন :- ভারতীয় খাবারের টানে রেস্তরাঁয় নিক জোনাস, পছন্দের তালিকায় কী কী?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “মাত্র ১৭ বছরেই বিপুল আয়, কী করেছিলেন? শেয়ার করলেন রিয়া”

Leave a Comment