মুম্বইয়ের একটি পেট ক্লিনিকের বাইরে শনিবার দেখা গিয়েছিল আমির খান, তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ রাও খানকে। তিনজনের মুখেই ছিল গভীর উদ্বেগ। কাঁদতে দেখা গিয়েছিল আজাদকেও। কী হয়েছে, তা নিয়ে শুরু হয় জল্পনা। রবিবার রাতে কিরণ রাওয়ের পোস্টেই পওয়া গেল উত্তর। মারা গিয়েছে তাঁদের প্রিয় পোষ্য বিড়াল মিরি। (Amir Khan Kiran Rao)
স্মৃতিতে মিরি
মিরির ছবি ও স্মৃতি ভাগ করে নিয়ে আবেগঘন পোস্ট করেন কিরণ। তিনি জানান, মিরি ছিল অত্যন্ত আদুরে এবং মজার স্বভাবের বিড়াল। বাড়ির লিফটে চড়ে বিল্ডিংয়ের এক তলা থেকে অন্য তলায় যেত সে। ভালো গ্লাসে জল খেত। বাড়ির সদস্য থেকে পরিচিত, সকলের কাছ থেকেই আদর ও গা চুলকানোর আবদার করত।
কিরণ জানান, মিরির লোম ছিল অত্যন্ত নরম। রোদ-ছায়ার মধ্যে শুয়ে থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করত সে। যেন নিজের বাড়ির রানি। সেই স্মৃতিই এখন পরিবারের কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছে। (Amir Khan Kiran Rao)
খামারবাড়িতে শেষ ঠিকানা
মিরিকে পরিবারের খামারবাড়িতে শান্তিতে সমাহিত করা হয়েছে। চারপাশে পাখির ডাক। সেই পরিবেশেই শেষবারের মতো প্রিয় পোষ্যকে বিদায় জানায় খান পরিবার। কিরণের কথায়, মিরি তাঁদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
শনিবার ক্লিনিকের বাইরে আমির, কিরণ এবং আজাদের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কিরণের পোস্টের পর স্পষ্ট হয়, প্রিয় পোষ্যকে হারানোর কারণেই সেদিন এতটা ভেঙে পড়েছিলেন তাঁরা। (Amir Khan Kiran Rao)
আরও পড়ুন :- রেল পুলিশকে ব্লেড দিয়ে হামলা, গ্রেফতার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী













[4651]678bd Official Login | সেরা অনলাইন ক্যাসিনো এবং অ্যাপ ডাউনলোড,678bd প্ল্যাটফর্মে সেরা অনলাইন ক্যাসিনো গেমস উপভোগ করুন। বিকাশ দিয়ে টাকা জমা এবং স্লট গেম খেলার নিয়ম জেনে আজই অ্যাপটি ডাউনলোড করে যাত্রা শুরু করুন। visit: 678bd
[8630]nvcasino | Link Vào Mới Nhất – Hướng Dẫn Chơi Baccarat Online,nvcasino cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app chính thức và hướng dẫn nạp tiền qua Momo nhanh chóng. Khám phá luật chơi xóc đĩa chi tiết ngay hôm nay. visit: nvcasino