দুর্গাপুজোর আগেই বাংলার ফুটবলপ্রেমীদের জন্য মহাধামাকা। (India-Uruguay Friendly) একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে—একই FIFA আন্তর্জাতিক উইন্ডোয় কলকাতায় আসছে বিশ্বফুটবলের দুই মহাশক্তি। ৩ অক্টোবর ব্রাজিলের পর ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে উরুগুয়ে।
India-Uruguay Friendly: ৬ অক্টোবর যুবভারতীতে উরুগুয়ে
AIFF-এর ঘোষণা অনুযায়ী, ৬ অক্টোবর ২০২৬ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ হবে। FIFA র্যাঙ্কিংয়ে বর্তমানে ২০ নম্বরে থাকা উরুগুয়ে ভারতের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে। ৩ অক্টোবর একই মাঠে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত।
উরুগুয়ের আসা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে ম্যাচটি নিশ্চিত করেছে AIFF। ফলে দুর্গাপুজোর ঠিক আগে কলকাতায় টানা দুই বিশ্বচ্যাম্পিয়ন দলের ম্যাচ দেখতে পাবেন বাংলার ফুটবল সমর্থকরা।
ফোরলান কানেকশন
(India-Uruguay Friendly) এই ম্যাচে রয়েছে আরও একটি আকর্ষণ। উরুগুয়ের বর্তমান কোচ কিংবদন্তি দিয়েগো ফোরলান। ২০১৬ সালে ISL-এ মুম্বই সিটি এফসির হয়ে খেলেছিলেন তিনি। প্রায় এক দশক পর ফের ভারতে ফিরবেন ফোরলান, তবে এবার ফুটবলার হিসেবে নয়, উরুগুয়ের কোচ হিসেবে।
বেঙ্গালুরুতে পানামা ম্যাচ
এর আগে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলবে ভারত। FIFA র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামাও ২০২৬ বিশ্বকাপে খেলেছে। ফলে এই ম্যাচ দিয়েই শুরু হবে ভারতের আন্তর্জাতিক পর্বে বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে লড়াই।
২০২৩ সালের SAFF Championship-এর পর ফের বেঙ্গালুরুতে খেলবে ভারত। সেই টুর্নামেন্টের ফাইনালে কুয়েতকে হারিয়ে এই মাঠেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০১ সালে UAE-কে ১-০ গোলে হারানোর স্মৃতিও রয়েছে এই শহরের সঙ্গে।
AIFF সহ-সভাপতি তথা কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এন এ হ্যারিস বলেছেন, বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে ম্যাচটি বেঙ্গালুরু ও কর্ণাটকের ফুটবলপ্রেমীদের জন্য গর্বের। তাঁর আশা, ২০২৩-এর মতোই সমর্থকদের আবেগে ফের মুখর হবে কান্তিরাভা স্টেডিয়াম।
অর্থাৎ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু—পানামা, ব্রাজিল এবং উরুগুয়ে, পরপর তিন বিশ্বকাপ খেলা দেশের বিরুদ্ধে নামবে ভারত। (India-Uruguay Friendly) বাংলার ফুটবলপ্রেমীদের জন্য উৎসবের মরশুম শুরুর আগেই শুরু হবে ফুটবলের এই মহোৎসব।
৬-০ জিতেও স্বস্তি নেই, কোচ ডিলম্পেরিসকে ঘিরে মোহনবাগান সমর্থকদের ক্ষোভ













No more endless loading screens. The login is instant and the connection is stable even on my mobile data. A very seamless gaming experience at jili588casinologin