ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেহওয়াগের পুত্র এবার একইসঙ্গে জাতীয় দলের জার্সির আরও কাছে। (India U-19 Squad) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অনূর্ধ্ব-১৯ একদিনের সিরিজের দলে জায়গা পেলেন অন্বয় দ্রাবিড় ও আর্যবীর সেহওয়াগ। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ।
India U-19 Squad: প্রথমবার জাতীয় দলে আর্যবীর
১৮ বছরের আর্যবীরের এটাই প্রথম ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক। বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। অন্যদিকে, ১৭ বছরের উইকেটকিপার-ব্যাটার অন্বয় শ্রীলঙ্কা সফরের পর ফের একদিনের দলে জায়গা ধরে রাখলেন। সেখানে দুই যুব ওয়ানডেতে তাঁর স্কোর ছিল ১৪ ও ৮৭।
India U-19 Squad: নেতৃত্বে লক্ষ্য
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দুটি মাল্টি-ডে ম্যাচের জন্য পৃথক দল ঘোষণা করেছে BCCI। ওয়ানডে দলে অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি, সহ-অধিনায়ক যশবর্ধন সিং চৌহান। মাল্টি-ডে দলে অধিনায়ক যশবর্ধন, সহ-অধিনায়ক লক্ষ্য।
রাজকোট-আহমেদাবাদে ম্যাচ
তিনটি ওয়ানডে এবং প্রথম মাল্টি-ডে ম্যাচ হবে রাজকোটে। দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচের আয়োজক আহমেদাবাদ।
India U-19 Squad: সম্পূর্ণ স্কোয়াড
ওয়ানডে: লক্ষ্য রাইচন্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটকিপার), আর্যবীর সেহওয়াগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মনল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), ভি যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কটা, কাব্য প্যাটেল।
মাল্টি-ডে: যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচন্দানি (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মনল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটকিপার), অভিপ্রায় বিশ্বাস (উইকেটকিপার), রোহিত যাদব, ঈশান ওম, আয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা, আরিয়ান যাদব।
ইশিকা-নভনীতের গোলে জার্মান বধ, ৫২ বছর পর হকি বিশ্বকাপে ইতিহাস গড়ল ভারত










