---Advertisement---
lifezone nursing home

কাপুর পরিবারকে শ্রদ্ধা Alia র,পরিবারের প্রতি ভালোবাসা জানতে শার্টে লেখা কাপুর

January 11, 2026 2:00 PM
---Advertisement---

বলিউডে কাপুর পরিবারের ঐতিহ্য মানেই আলাদা এক গরিমা। রাজ কাপুরের উত্তরাধিকার আজও সমান দাপটের সঙ্গে বহন করে চলেছে এই পরিবার, আর সেই রাজ-পরিবারের বউমা হিসেবে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন আলিয়া (Alia) ভাট। অভিনয় থেকে ব্যক্তিত্ব সব ক্ষেত্রেই বারবার প্রমাণ করেছেন, তিনি শুধুই একজন তারকা নন, বরং দায়িত্বশীল এক পরিবারের অংশ।

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন আলিয়া। কারণ, তাঁর পরনে থাকা ছিমছাম অথচ মার্জিত একটি শার্ট। সাদামাটা নকশার মাঝেই সাদা সুতোয় বুকের কাছে লেখা একটি শব্দ যা নজর কেড়েছে সবার‘কাপুর’। পোশাকের এই ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ ডিটেলই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

হালকা মেকআপ ও অভিজাত স্টাইলিংয়ে আলিয়ার ফ্যাশন সেন্স বরাবরের মতোই প্রশংসা কুড়িয়েছে। তবে শার্টে লেখা পদবিটিই যেন আলাদা করে তাঁর অনুভূতির কথা বলে দিয়েছে। অনুরাগীদের একাংশ তাঁকে কাপুর পরিবারের ‘কুইন’ আখ্যা দিয়েছেন, আবার অনেকেই বলছেন, স্টাইলের মাধ্যমেও যে পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, সেটাই দেখিয়ে দিলেন আলিয়া (Alia)।

কাপুর পরিবারের প্রতি নিজের টান তিনি আগেও বহুবার প্রকাশ করেছেন। কাজের ব্যস্ততার মাঝেও সংসার সামলানো, দুই পরিবারের সঙ্গে সমানভাবে সময় কাটানো, সব মিলিয়ে বলিউডের রাজ-পরিবারের বউমা হিসেবে আলিয়া যে গর্বিত এবং দায়িত্বশীল, তা তাঁর এই স্টাইল স্টেটমেন্টেই আরও একবার স্পষ্ট হয়ে উঠল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment