রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাছ খাওয়াতে নিষেধাজ্ঞা জারি বিহারে, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

Published on: September 2, 2026
Bihar Warning
---Advertisement---


[ছবি: এক্স]

নেপালের ভয়াবহ বন্যার জেরে বিহারের বিভিন্ন এলাকায় ভেসে আসছে নানা ধরনের মাছ। তার মধ্যে কিছু মাছ দেখতে অস্বাভাবিক হওয়ায় শুরু হয়েছে উদ্বেগ। (Bihar Warning) পরিস্থিতি বিবেচনা করে এবার অচেনা বা ‘অস্বাভাবিক দেখতে’ মাছ না খাওয়ার পাশাপাশি কেনাবেচা থেকেও বিরত থাকার পরামর্শ দিল বিহার সরকার।

Bihar Warning: স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা

বিহার সরকার সোমবার একটি স্বাস্থ্য সতর্কতা জারি করে সাধারণ মানুষকে নেপাল থেকে আসা বন্যার জলে রাজ্যের বিভিন্ন অংশে ভেসে আসা অচেনা বা অস্বাভাবিক দেখতে মাছ খাওয়া কেনা বা বেচা থেকে বিরত থাকতে বলেছেন।

সম্প্রতি এই ধরনের মাছ খেয়ে কিছু লোক অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়ার পরই দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের মৎস্য বিভাগ এই বিশেষ সতর্কতা জারি করেছে।

দূষিত জলে সংক্রমণের আশঙ্কা

(Bihar Warning) আধিকারিকরা জানিয়েছেন বন্যায় পুকুর নদী, হ্রদ ও অন্যান্য জলাশয় থেকে মাছ ভাসিয়ে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে ফলে এই প্রক্রিয়ায় মাছগুলো দূষিত নর্দমা, মৃত প্রাণী এবং অন্যান্য দূষিত পদার্থের সংস্পর্শে আসতে পারে যা ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংস্পর্শে আসার ঝুঁকি বাড়িয়ে দেয়।

পরিচয় নিশ্চিত না হলে নয়

বিহার সরকারের পরামর্শ অপরিচিত বা অস্বাভাবিক দেখতে কোনও মাছ ধরা যাবে না। (Bihar Warning) তাই জনগণকে সতর্ক করে অনুরোধ করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে শনাক্ত করা ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এই ধরনের অপরিচিত মাছকে খাওয়ার জন্য নিরাপদ বলে গণ্য না করতে।

স্থানীয় বাজারে অবহেলিত আমই এবার বিদেশে, কীভাবে বদলে গেল ঝাড়খণ্ডের জিয়ান্তির জীবন?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “মাছ খাওয়াতে নিষেধাজ্ঞা জারি বিহারে, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?”

Leave a Comment